চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাদার তেরেসা’ সম্মাননা পেলেন গাজীপুর সিটি মেয়র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২০
গাজীপুর, জনপদ
A A

ভারতের সেইন্ট মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি প্রবর্তিত ‘সেইন্ট মাদার তেরেসা সম্মাননা’ পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

গতকাল শনিবার কলকাতার ইজেডসিসি মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের বিচারপতি শ্যামল সেন, মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যাস্থনি অরুন বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল ড. টি এইচ আয়ারল্যান্ড। এটি ছিল সংগঠনটির ২০তম উদ্যোগ। জাহাঙ্গীর আলমকে বাংলাদেশের সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এ সম্মাননা দেয়া হয়েছে।

ভারত থেকে সম্মাননা পেয়ে তিনি বলেন, ‘প্রথমত আমি সম্মান ও শ্রদ্ধা জানাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। যিনি আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা আমার অভিভাবক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিও আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। কারণ, তার কল্যাণেই আজকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পেয়েছি।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘যে কোনো সম্মাননা প্রাপ্তিই আনন্দের। আমাকে সম্মানিত করার জন্য সেইন্ট মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। এ প্রাপ্তি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।’

‘‘বিশেষ করে গাজীপুরবাসী, যারা আমাকে ভালোবেসে, বিশ্বাস করে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। চেষ্টা করছি, গাজীপুর সিটিকে একটি মডেল সিটি হিসেবে দাঁড় করানোর। সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই আমি সফল হব।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর সিটি কর্পোরেশনজাহাঙ্গীর আলমমাদার তেরেসা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

এপ্রিল ১০, ২০২৬

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

এপ্রিল ১০, ২০২৬

কৃষকদল নেতার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে নারীকে তালাক দিলেন স্বামী

এপ্রিল ১০, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ: তিন প্রশ্নের উত্তর

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT