চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক শুধু পুলিশি সমস্যা নয়, এটি সামাজিক সমস্যাও: আইজিপি

সুব্রত গাইনসুব্রত গাইন
৬:২১ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
অপরাধ
A A

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘মাদক এখন শুধু পুলিশি সমস্যা নয়, এটি সামাজিক সমস্যাও।’

বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে, তখন কতিপয় গোষ্ঠী দেশকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে সবসময়, কখনো জঙ্গিবাদ দিয়ে, কখনো সন্ত্রাস দিয়ে। আর এখন চেষ্টা করছে মাদক দিয়ে। মাদক একটি সামাজিক সমস্যা, তাই সামাজিকভাবে রুখতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বে বাংলাদেশ আজ শুধু উন্নয়নেই রোল মডেল নয়, জঙ্গিবাদ দমনেও। জঙ্গিবাদ আমরা যে পর্যায়ে নিয়ে এসেছি, তা বিশ্বের অনেক দেশের জন্য শিক্ষণীয় বিষয়। যখন আমরা বিদেশে সেমিনার, সিম্পোজিয়ামে যাই, তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে, কীভাবে আমরা এই জঙ্গিবাদকে এত অল্প সময়ে মোকাবিলা করেছি। আমরা তখন তাদের এ কথায় বলি যে, আমাদের শক্তির উৎস হলো আমাদের জনগণ। কারণ, জনগণই জঙ্গিবাদ বিষয়ে তথ্য দিয়ে, ধরিয়ে দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।’

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশের মহা পরিদর্শক।

Reneta

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। মুখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

মাহাবুবর রহমান বলেন, ‘জঙ্গিবাদকে মোকাবিলা করা শুধুমাত্র পুলিশের পক্ষে সম্ভব নয়। টেরোরিজমকে কাউন্টার করার কাজটা আমাদের, বাকি কাজটা আপনাদের। শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি সবাই দায়িত্ব আছে, যারা ভুল পথে গেছে তাদের ফিরিয়ে আনা। মাদক থেকে কেউ মুক্ত নয়। আপনাদের মধ্যে যেমন মাদকসেবী আছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও আছে। আমরা এই অপবাদ থেকে মুক্ত হতে চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ-সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইজিপিমাদক
শেয়ারTweetPin1

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT