চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক ব্যবসায় জড়িত ‘উবার-পাঠাও চালক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ০১, জুন ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

চাঁদপুর থেকে এইচএসসি পাশ করে রাজধানীতে পাঠাওয়ের চালক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে লোকমান হোসেন।

লোকমান ও তার সহযোগী জিহাদ সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছ থেকে ফেন্সিডিল সংগ্রহ করত। উবারের গাড়ি চালক সাদ্দাম হোসেনের গাড়িটিকে মাদক সরবারহের কাজে লাগাত লোকমান ও জিহাদ।

এই তিনজন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক চোরাচালান করছিল।

রাজধানীর টঙ্গী থেকে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। শনিবার দিবাগত রাতে টঙ্গীর শালিকচূড়া এরশাদনগরের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শিবু বর্মন, রসেন বর্মন, মো.নূর ইসলাম, মো. লোকমান হোসেন, মো.জিহাদ হোসেন, মো. সাদ্দাম হোসেন।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ৮৫৮টি ফেন্সিডিল, ৯টি মোবাইল, নগদ পঞ্চাশ হাজার ৫০০ টাকা, ১টি ট্রাক, ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।

Reneta

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম চ্যানেল আই অনলাইনকে বলেন: বেশ কিছুদিন ধরে একটি মাদক ব্যবসায়ী চক্র দেশের বিভিন্ন স্থান হতে মাদক দ্রব্য কৌশলে রাজধানীতে নিয়ে আসছিল।তারা নানা রকমের কৌশল অবলম্বন করে কখনো যাত্রীবাহী বাসে করে, কখনো পঁচনশীল মৌসুমী শাক-সবজি বহনকারী ট্রাকে করে, কখনো ধান, ভূট্টা বহনকারী গাড়িতে করে, আবার কখনো কখনো ব্যক্তিগত গাড়িতে করে মাদক দ্রব্য রাজধানীতে নিয়ে আসছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারে দিনাজপুর হতে মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকায় আসছে, পরে নজরদারী বৃদ্ধি করে গাজীপুর থেকে চক্রের ৬ জনকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্বে থাকা র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: আটক শিবু বর্মন পেশায় একজন ট্রাক ড্রাইভার। সে গত প্রায় ১০ বছর যাবত দেশের বিভিন্ন এলাকায় ট্রাক চালিয়ে আসছে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে ট্রাকে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন জেলা হতে রাজধানীতে নিয়ে আসে। মাদক ব্যবসায়ীরা তাকে চালানপ্রতি বিশ হাজার টাকা করে দিত। এর আগে সে একাধিকবার দেশের বিভিন্ন স্থান হতে মাদকের চালান ঢাকায় নিয়ে আসে। মাদক পরিবহনে রসেন বর্মন তার সহযোগী হিসেবে কাজ করে।

রসেন বর্মন ২০১৮ সালে এসএসসিতে ফেল করার পর গ্রামে কৃষিকাজ করত। কৃষিকাজের ফাঁকে ফাঁকে সে শিবু বর্মন এর সাথে মাদক পরিবহনে সহযোগী হিসেবে কাজ করত। সে শিবু বর্মনের সঙ্গে একাধিকবার দেশের বিভিন্ন স্থান হতে মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছে।

আটক নূর ইসলাম ফেন্সিডিলের চালান গাজীপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করত। সে গুলিস্তানে মুক্তিযোদ্ধা ক্লাবে জুয়ার বোর্ড দেখাশুনা এবং মাদক ব্যবসা পরিচালনা করত।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারপাঠাওমাদক ব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT