মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে গুরুতর আহত এএসআইয়ের মৃত্যু

ঢাকায় ট্রাফিক জ্যামে রিকশা ও অটো রিকশা চলাচল করছে, শহরের ব্যস্ত রাস্তায় যানজটের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে গুরুতর আহত রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, শুক্রবার রাতে নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে পলাশ নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করে পিয়ারুল। এসময় পলাশ তার কাছে থাকা ছুরি দিয়ে পিয়ারুলের বুকে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ সদস্যরা। পলাশকে গ্রেপ্তার করে হারাগাছ থানায় রাখা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






