চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক ব্যবসার নেপথ্যের গডফাদাররা রেহাই পেয়ে যাচ্ছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
অপরাধ
A A
আসাদুজ্জামান খান-মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযানে বন্দুকযুদ্ধে মৃত্যুর কারণে মাদক ব্যবসার নেপথ্যের গডফাদাররা কি রেহাই পেয়ে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন: গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই বিভিন্ন জায়গা থেকে মাদক বিক্রেতা ও দুর্বৃত্তদের প্রতিহত করা হচ্ছে।

যারা প্রতিরোধ গড়ে তোলে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন: এমন কয়েকটি ঘটনাই র‌্যাবের সঙ্গে ঘটেছে।

মন্ত্রী বলেন: এমন প্রত্যেকটি ঘটনায় একজন ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করে থাকেন। এগুলোর বিষয়ে তদন্ত চলছে। বিনা বিচারে কিছু হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো হত্যাকাণ্ডই বিচারের বাইরে থাকবে না। সবাইকেই বিচারের মুখোমুখি করা হবে বলে আশ্বাস দেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ‘মাদক যে ভয়াবহ রূপ নিতে যাচ্ছে তাতে আমাদের মেধা নষ্ট হয়ে যাবে। আমরা ২০৪১ সালে যে বাংলাদেশের রূপ দেখতে চাচ্ছি, সেই বাংলাদেশে আমরা যেতে পারবো না যদি এই মাদককে প্রতিহত না করি। সেজন্য আমরা মাদককে প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করছি।’

বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সরকার আস্তে আস্তে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন: ‘আমাদের প্রধানমন্ত্রী যা বিশ্বাস করেন তা বাস্তবায়ন করেন। এখানে সবাই সমানভাবে চলবে।’

Reneta

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। বাংলাদেশে আর কোনো অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, কোনো মহল বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনসহ সব ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন: পুলিশ, সরকারি কর্মকর্তা, এমপি কেউই আইনের উর্ধ্বে নয়। দোষ করলে সাজা পেতেই হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: মহাখালীতে সাংবাদিক হেনস্থা ও পল্টনের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। তবে কারা তদন্ত করছে সেই নামগুলো মনে নেই। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, সরকারি কর্মকর্তা, এমপি কেউই আইনের উর্ধ্বে নয়। দোষ করলে সাজা পেতেই হবে।

উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

খেলোয়াড়রা ভিসা পেলেও ইরান দলের স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত হবে: অ্যাটর্নি জেনারেল

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে মিরপুরে সড়ক বন্ধ

জুন ৭, ২০২৬

কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT