চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক আনাতেন রিয়া, স্ক্রিনশট ফাঁস করলেন সুশান্তের বোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২০
বিনোদন
A A

শুক্রবার রাতে সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তি রিয়ার গত বছরের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন। সেগুলোতে দেখা গেছে রিয়া ও তার ভাই ‘ডুবি’ অর্ডার করেছেন। গুগলে ‘ডুবি’ লিখে সার্চ করে দেখা গেছে, গাঁজার তৈরি সিগারেটকে ‘ডুবি’ বলা হয়।

আরেকটি স্ক্রিনশটে দেখা গেছে স্যামুয়েল মিরান্ডা ‘ব্লুবেরি কুশ’ এর ছবি পাঠিয়েছেন। এছাড়াও অন্য আরেকটি স্ক্রিনশটে সিদ্ধার্থ পিঠানি নিশ্চিত করেছেন সুশান্ত ‘ডুবি’ পেয়েছেন।

‘এনআইএফডাব্লিউ’ নামে হোয়াটসঅ্যাপের এই গ্রুপ চ্যাটের স্ক্রিনশটগুলো শ্বেতা নিজের আনভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। তবে গ্রুপে কার ফোন থেকে স্ক্রিনশটগুলো নেয়া হয়েছে তা রহস্যই থেকে গেছে।

একটি স্ক্রিনশটে দেখা গেছে গত বছরের ৩০ জুলাই রিয়া কোনো একজনকে মেসেজ দিয়েছেন, ‘ডুবি লাগবে’। যার ফোনের স্ক্রিনশট নেয়া হয়েছে তিনি লিখেছেন ‘জোগাড় করছি।’

রিয়ার মেসেজের উত্তরে আয়ুশ এসএসআর লিখেছেন ‘রোল করছি’। সিদ্ধার্থ পিঠানি লিখেছেন, ‘মিরান্ডা পেয়েছি।’

Reneta

শ্বেতা আরো বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন যেগুলোর সবগুলোতেই মাদক নিয়ে কথা বার্তা হয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কীসের জন্য অপেক্ষা করছি? #অ্যারেস্টকালপ্রিটসঅবএসএসআর’

টুইটটি রিটুইট করে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে লিখেছেন, ‘হোয়াট? শকড!!’

আরেকটি টুইটে শ্বেতা মিডিয়ায় মিথ্যা সাক্ষাৎকার দেয়ার অভিযোগ তোলেন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সাক্ষাতকারের একটি ক্লিপ শেয়ার করে তিনি লিখেছেন, ‘নিজের ১৭ হাজার রুপির কিস্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্লিজ আমাকে বলুন আপনি কীভাবে ভারতের সবচেয়ে দামী আইনজীবী ভাড়া করেছেন?’

গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর মাত্র ৬ দিন আগে গত একবছর ধরে সুশান্তের সঙ্গে লিভ টুগেদার করা রিয়া ওই বাড়ি ছেড়ে চলে যান। পরবর্তীতে ২৮ বছর বয়সী অভিনেত্রীর বিরুদ্ধে সুশান্ত সিং রাজপুতকে মানসিকভাবে হয়রানি করা, তার টাকাপয়সা হাতিয়ে নেওয়া এবং তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে থানায় মামলা করে সুশান্তের পরিবার।

রিয়ার বিরুদ্ধে বর্তমানে সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবি একযোগে তদন্ত করছে। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদকরিয়া চক্রবর্তীশ্বেতা সিং কীর্তিসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT