আমেরিকা মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। এমন অবস্থায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা
বাতিলের কোনো প্রশ্নই ওঠে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমালোচনার জবাবে
এমন কথা বলেছেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
সপ্তাহের শুরুতেই আরও একবার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় নর্থ কোরিয়া। বলা হয়, একদিন দেশের মাটিতে দাঁড়িয়েই মার্কিন মুলুকে সরাসরি হামলা চালাতে পারবে তারা।
এই ঘটনায় নর্থ কোরিয়ার ওপর ক্ষিপ্ত হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ব্যালিস্টিক মিসাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা বন্ধ না করলে, দ্বিগুণ নিষেধাজ্ঞা চাপানো হবে বলেও সতর্ক করা হয় কিমকে।
কিন্তু জাতিসংঘের কথা যে একেবারেই কানে তোলেননি কিম।
নর্থ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মার্কিন বিষয়ক বিভাগের হ্যান সঙ রিয়ল বলেন, এভাবে সমস্যার সমাধান হয় না। মনে হচ্ছে মাথায় বন্দুক ঠেকিয়ে কেউ মিটমাট করে নেওয়ার আদেশ দিচ্ছে। আমেরিকা সামরিক হুমকি দেওয়া বন্ধ না করা পর্যন্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলবে। সবরকমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে এব্যাপারে ভেবে দেখবেন তারা।







