চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথাপিছু আয় ১ হাজার ৩শ ১৪ ডলার

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৬:২৫ পূর্বাহ্ন ১৪, মে ২০১৫
অর্থনীতি
A A

দেশের মানুষের মাথাপিছু গড় আয় ১শ’ ২৪ ডলার বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩শ’ ১৪ ডলারে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে পরিকল্পনা মন্ত্রী অা হ ম মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫১ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি মূল্যে সম্পদের হিসাবে বাংলাদেশ ৫৮তম বড় অর্থনীতি।

তবে পাওয়ার পারচেজ প্যারিটি বা পিপিপি ডলার হিসেবে আমাদের মাথাপিছু আয় প্রায় ৩ হাজার ২শ’ ডলার।

‘এ বিবেচনায় বাংলাদেশ বিশ্বের ৩৬তম বড় অর্থনীতির দেশ।’

বৈঠকে আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৯শ’ ৯৭ কোটি টাকার এডিপি অনুমোদন দেয়া হয়। এর মধ্যে স্বায়ত্বশাসিত কয়েকটি প্রতিষ্ঠানের স্ব-অর্থায়নে ব্যয় বরাদ্দ প্রায় ৪ হাজার কোটি টাকাও রয়েছে বলে পরিকল্পনা মন্ত্রী জানান।

অর্থমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার প্রায় ৩ লাখ কোটি টাকা।

Reneta

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগসহ সরকারের আরো কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের শেষ মুহূর্তে অতিরিক্ত বরাদ্দের দাবিও মিটিয়েছেন প্রধানমন্ত্রী।

উন্নয়ন ব্যয় বরাদ্দ পাওয়ার পর আরো সাড়ে ৫ হাজার কোটি টাকার চাহিদা জানায় মন্ত্রণালয়গুলো। এরমধ্যে প্রধানমন্ত্রী দিয়েছেন সাড়ে ৪ হাজার কোটি।

এসব বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে বরাবরের মতো বেশি পেয়েছে মানব সম্পদ উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, গণযোগাযোগ ও পরিবহন খাত। অপচয় কমাতে দিক নির্দেশনাও দিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ হ ম মুস্তফা কামালবাজেটবার্ষিক উন্নয়ন কর্মসূচিমাথাপিছু আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT