কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল সালমান মুক্তাদির ও জেসিয়া ইসলামের বিয়ের খবর। তাদের একটি স্থির চিত্রও প্রকাশ পেয়েছিল। তবে বাস্তবে নয়, ‘ছবির প্রতিচ্ছবি’ টেলিফিল্মে বিয়ে করেছেন তারা। গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ৩.০৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় টেলিফিল্মটি। এরপর ১০ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের ইউ টিউব পেজে আপলোড করা হয় ‘ছবির প্রতিচ্ছবি’। আপলোডের পর মাত্র এক দিনেই দুই লাখের বেশি দর্শক দেখে ফেলেছেন টেলিফিল্মটি।
বিখ্যাত ব্যবসায়ী গুলজার খানের নাতনি নৈঋত (জেসিয়া)। গুলজার সাহেব মৃত্যুর পূর্বেই তার এই বিশাল অর্থ-সম্পদ,ব্যবসা-বাণিজ্য সকল কিছু মালিকানা করে দেয় তার একমাত্র প্রবাসী নাতনীকে। যা প্রাপ্তবয়স্ক হওয়া মাত্রই হস্তান্তর হবে তার নামে। নৈঋতের বয়স এখন ১৮বছর। পড়ালেখা শেষ করে নিউইয়র্ক থেকে এই প্রথম বাংলাদেশে আসছেন নৈঋত। বাবা ও দাদার ছোট্ট অভিমানে তাদের সম্পর্কের দূরত্বটা তৈরি হয়েছিলো বহু বছর আগে থেকেই। তাইতো জন্মের পর কখনো বাংলাদেশে আসতে পারেননি তিনি,এমনকি দাদার সাথে কথা বলার সৌভাগ্যটাও হয়নি কখনো। দাদা গুলজার সাহেব নৈঋতের পছন্দের সকল বিষয়াদি সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন তার জন্য,যা দেখে রীতিমত অবাক হয়ে যান নৈঋত। পুরনো এ্যালবামে দাদার যৌবনকালের কিছু ছবি দেখতে পান তিনি। হঠাৎ একদিন তিনি দাদার ঐ যৌবনকালের ছবির মতন হুবহু একখানা মুখ রেস্টুরেন্টে দেখতে পান। নৈঋত দাদার বহু পুরনো ছবির সাথে সালমানের চেহারার মিলের কথা খুলে বলেন সালমানকে। কিন্তু সালমান তার ইউটিউবে বানানো গল্পের মতনই বানোয়াট গল্প ভেবে হেসে উড়িয়ে দেন বিষয়টি। যখন স্বচক্ষে সালমান নিজের ছবি নৈঋতের দাদার এ্যালবামে দেখেন চমকে ওঠেন তিনি। সালমানের রঙ্গিন জীবনে হঠাৎ এই উদ্ভট গল্পটি তাকে ভাবিয়ে তোলে। এভাবেই গল্পটি এগোতে থাকে।
‘ছবির প্রতিচ্ছবি’ টেলিফিল্মটি রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু, নির্মাণ করছেন ফয়েজ আহমেদ রেজা। সালমান-জেসিয়া ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত, কাজী উজ্জল, বাদল প্রমুখ।









