চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাত্রা না ছাড়াতে’ বেনজেমাকে দেশমের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

‘ফ্রান্সের বর্ণবাদী আচরণের কাছে মাথা নুইয়েছেন দিদিয়ের দেশম’, সাবেক জাতীয় দলের কোচকে নিয়ে এমনই বোম ফাটিয়েছিলেন করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ডের এমন মন্তব্য মাথায় রক্ত তুলেছে ২০১৮ বিশ্বকাপ জয়ী কোচের। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে তাই সতর্ক করে দিয়েছেন মাত্রা না ছাড়াতে।

২০১৫ সালে জাতীয় দল সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার যৌনকর্মের ভিডিও ধারণ করায় কোচ দেশমের বিরাগভাজন হন বেনজেমা। দলের সম্প্রীতি বজায় রাখতে ২০১৬ সালে ফ্রান্সের ইউরো স্কোয়াড থেকেও রিয়াল ফরোয়ার্ডকে বাদ দেন দেশম। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি বেনজেমার।

বেনজেমা বাদ পড়লেও শক্তি খর্ব হয়নি ফ্রান্সের। ২০১৬ ইউরোতে রানার্সআপ হওয়ার পর ২০১৮ সালের বিশ্বকাপই জিতে নিয়েছে দেশমের দল। সেই দলে থাকলে নামের পাশে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড তকমাটা যোগও হতে পারতো বেনজেমারও।

কিন্তু দেশমের কঠোরতার কারণে জাতীয় দল থেকেই ব্রাত্য ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। তাই কোচকে নিয়ে কঠিন মন্তব্য করতে ছাড়েননি তিনি।

মন্তব্য করতে ছাড়েননি দেশমও। ফ্রান্সের এক রেডিওর মাধ্যমে সাবেক শিষ্যকে সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন এখনো মনে জায়গা দেননি তাকে, ‘কিছু লোক এমনসব কথা বলছে যেগুলো বোধশক্তির বাইরে চলে যাচ্ছে এবং আমি এসব কখনোই ভুলব না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমি ফরাসি খেলোয়াড়দের দলে টানি। তারা সবাই ফরাসি এবং কাউকেই বর্ণ কিংবা ধর্মে ভাগ করে দলে নেয়া হয় না। একই সঙ্গে আমি তাদেরও দলে রাখি না যারা খুব খারাপ কিংবা তার চেয়েও বেশি!’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করিম বেনজেমাদিদিয়ের দেশমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT