চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বত্র মাতৃভাষার ব্যবহারে শক্ত পদক্ষেপ নিন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:১২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

বছর ঘুরে আবার এলো ভাষা আন্দোলনের মাস। ভাষার অধিকার আদায়ের মাস। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মায়ের ভাষা অর্জনের মাসে চিরাচরিত নিয়মেই থাকছে নানা আয়োজন। যে আয়োজনের মাধ্যমে বাঙালি জাতি পুরো মাসজুড়ে ভালোবাসা জানাবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, সেইসব ভাষা শহীদদের প্রতি। আমরা জানি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার দাবিতে ১৪৪ ধারা অমান্য করে রাজপথে নেমেছিল সেদিনের ভাষাযোদ্ধারা। সেদিন পাকিস্তান সরকারে নির্দেশে পুলিশের চালানো গুলিতে প্রাণ হারান আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ বেশ কয়েকজন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫৪ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত মাতৃভাষা অর্জনের মধ্যেই শেষ হয়ে যায়নি সেই আন্দোলন। বরং পাকিস্তানের ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে জাতীয় চেতনার উন্মেষ ঘটেছে। ভাষা শহীদদের সেই রক্তে রচিত হয়েছে স্বাধীনতার জয়গান, এসেছে সার্বভৌম বাংলাদেশ। শুধু তাই নয়, বাঙালির গৌরবোজ্জ্বল সেই অধ্যায় পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিও। ভাষার মাসের শুরুর দিনেই সূচনা হবে এ মাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞও। তা হলো বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। শুধু বইমেলাই নয়; এ মাসে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। তবে এসব কিছুর পরেও ভাষার মাসে আরেকটি বিষয় আলোচনায় উঠে আসে তা হলো, বাংলা ভাষার বিকৃতি। আমরা দেখি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, এফএম রেডিওতে ভাষার বিকৃত উচ্চারণ। এমনকি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আমরা লক্ষ্য করি ভাষা প্রতি চরম অবহেলা। সেখানে ভুল বানান আর ভাষার বিকৃতি হচ্ছে ভয়ানকভাবে। তাই আমরা মনেকরি রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার শুদ্ধ উচ্চারণ এবং শুদ্ধ ব্যবহারে শক্ত পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আইন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রেও তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..’ আমরা যেন এই আবেদন কোনোভাবেই ভুলে না যাই।

ট্যাগ: ২১শে ফেব্রুয়ারিএকুশে ফেব্রুয়ারিগ্রন্থমেলাবইমেলাভাষাভাষা শহীদভাষার মাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

পরবর্তী

মহান ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

পরবর্তী

মহান ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

ফাইল ফটো

রাজনীতিতে কি সহিংসতার ইঙ্গিত?

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT