চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন কুম্বলে-লারার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাথায় ছাতা নিয়ে চলাফেরা করা চলতি বিশ্বকাপের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। আসরের এক তৃতীয়াংশ সময় না পেরোতেই চারটি ম্যাচ পরিত্যক্ত। বৃষ্টির কারণে সবশেষ ভারত-নিউজিল্যান্ড ম্যাচে এক বলও মাঠে গড়াতে পারেনি। অনিল কুম্বলে এমন অব্যবস্থাপনার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ভারতের সাবেক স্পিনারের সঙ্গে গলা মিলিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারাও।

ভারত ও নিউজিল্যান্ডের হাই-ভোল্টেজ ম্যাচ দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। তবে বৃষ্টির কাছে হেরে যায় ক্রিকেট। ধারাবাহিক বৃষ্টির কারণে শেষ পর্যন্ত অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুদলকে।

বৃষ্টির কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা, বাংলাদেশ-শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ-সাউথ আফ্রিকা ম্যাচের পর পরিত্যক্ত হল ভারত-নিউজিল্যান্ড ম্যাচও। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অনেক দলের চেয়েও বৃষ্টির পয়েন্ট বেশি!

Banglabid

আবহাওয়ার পূর্বাভাসে আগে থেকেই বৃষ্টির সম্ভাবনা ছিল। তারপরও নটিংহ্যামের মাঠে বৃষ্টি ঘিরে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়নি বলে কঠোর সমালোচনা করেছেন স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেলে থাকা কুম্বলে।

‘আমার প্রশ্ন হল এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, চলতি সপ্তাহে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। তারা কি নটিংহ্যামে বৃষ্টি থেকে পিচ রক্ষা করার জন্য বেশি ত্রিপল দিয়ে ঢাকতে পারত না?’

ইংল্যান্ডে একটা সুবিধা হচ্ছে যে এখানে বেশ বড় কভার রয়েছে। কিন্তু এখানকার অসুবিধা হল, যখন আজকের মতো বৃষ্টি হয় তখন বোলিং এরিয়ার চারদিকে ভেজা থাকে’ যোগ করেন কুম্বলে।

Reneta

স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেলে থাকা ব্রায়ান চার্লস লারাও কুম্বলের সঙ্গে একমত হন। টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক বলেন, ‘এটি অনেক বড় টুর্নামেন্ট। অনেক অর্থ টুর্নামেন্টে ব্যয় করা হয়ে থাকে। এটির (বৃষ্টির হুমকি) বড় সম্ভাবনা ছিল। তাদের চিন্তা করা উচিত ছিল, চলো আমরা বাড়তি কভার রাখি, কিছু অতিরিক্ত কর্মী রাখি, যাতে করে একটু ক্রিকেট খেলা হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইসিবিকুম্বলেবিশ্বকাপ-২০১৯লারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভারতকে হারাতে এ প্লাস ক্রিকেট খেলতে হবে’

পরবর্তী

রাজধানীতে উবার চালকের গলাকাটা লাশ

পরবর্তী
ঢাকা-টাঙ্গাইল

রাজধানীতে উবার চালকের গলাকাটা লাশ

এবার নরসিংদীতে তরুণীর শরীরে আগুন

সর্বশেষ

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT