চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে-বাইরে সমান ভয়ঙ্কর আয়াক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চোট থেকে ফিরে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার কারণে প্রতিপক্ষের মাঠ থেকে মহামূল্যবান একটি অ্যাওয়ে গোল নিয়ে ফিরেছে জুভেন্টাস। তবে সব ম্লান! পুরো ম্যাচজুড়ে এমনই ভয়ঙ্কর ছিল আয়াক্স যে, রোনালদোর কীর্তিও পানসে হয়ে গেছে ১১ জনের দারুণ লড়াইয়ে!

আয়াক্সের মাঠ থেকে বুধবার ১-১ গোলের ড্র নিয়ে জুভেন্টাস ফিরেছে ঠিকই, কিন্তু মাঠে সবার মন জয় করেছে আয়াক্সের তরুণ ফুটবলারদের খেলা। এমনকি ম্যাচ শেষে শুরু হয়ে গেছে ফিসফাস, রিয়াল মাদ্রিদের মতো দ্বিতীয় লেগ জিতে জুভদেরও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় করে দেবে ডাচ জায়ান্টরা!

কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হওয়া লাগতে পারে এমন ভাবনায় আগেই সতর্ক ছিলেন জুভেন্টাস কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। কিন্তু ম্যাচ শুরুর আগেই বাগড়া বাধিয়েছেন আয়াক্সের একদল উচ্ছৃঙ্খল সমর্থক! মাঠে ঢোকা নিয়ে ঝামেলা বাঁধিয়েছেন পুলিশের সঙ্গে, গ্রেপ্তার হয়েছেন অন্তত ১০০জন। একটা সময় বাধ্য হয়ে জলকামানে জলও ছুঁড়তে হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীকে!

উটকো ঝামেলা এড়িয়ে মাঠের খেলায় ফিরতেই আয়াক্সের মাঠের খেলোয়াড়দের তোপে পড়েছেন জুভেন্টাস খেলোয়াড়রা। শুরু থেকে শেষ পর্যন্ত একই গতি ধরে রেখে ইতালিয়ান জায়ান্টদের নাভিশ্বাস চড়িয়ে ছেড়েছেন স্বাগতিক ফুটবলাররা।

কিন্তু তারপরও প্রথম গোলটা পেয়েছে জুভেন্টাসই। বিরতির ঠিক আগের মিনিটে হেডে গোল করেন রোনালদো!

ম্যাচের হিসেবে ঠিক তার পরের মিনিটেই গোল শোধ দিয়েছে আয়াক্স। অর্থাৎ, বিরতি থেকে ফেরার প্রথম মিনিটেই দলকে সমতায় ফেরান ডেভিড নেরেস।

Reneta

সমতায় ফেরার পর দারুণ গতিময় ফুটবল উপহার দিয়েছে আয়াক্স। পুরো ম্যাচে জুভেন্টাসের চেয়ে দ্বিগুণ শট নিয়েছে লক্ষ্য বরাবর। ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগও ছিল দলটির সামনে। তবে অনভিজ্ঞতা ও জুভেন্টাসের শক্তিশালী রক্ষণের সামনে ব্যবধানটা বড় হয়নি স্বাগতিকদের। কিন্তু যে খেলা উপহার দিয়েছে তরুণ এই দলটি, সেটা দ্বিতীয় লেগে অব্যাহত থাকলে জুভেন্টাসের জন্য কঠিন পরীক্ষাই হবে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়াক্সউয়েফা চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেঁচেই গেলে নুসরাত!

পরবর্তী

শাহরুখই ‘ডন’, অন্য কেউ নয়

পরবর্তী

শাহরুখই 'ডন', অন্য কেউ নয়

ব্রেক্সিট-ইইউ-সময় বাড়ানোর সিদ্ধান্ত

ব্রেক্সিট: সময় বাড়াতে রাজি ইইউ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT