মাঠে গড়িয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি আসর ‘বিগ-ব্যাশ’ লিগ। আট দলের এবারের আসরের প্রথম ম্যাচে সিডনি থান্ডার্সের কাছে ৩৬ রানে হেরেছে সিডনি সিক্সার্স।
সিডনিতে শহরের দুই ফ্রাঞ্চাইজি’র এই ম্যাচে মাইক হাসির ৫৯ বলে চার ছক্কায় ৮০ রানে সিডনি থান্ডার্স ২০ ওভারে স্কোর-বোর্ডে জড়ো করে ৪ উইকেটে ১৫৮ রান। জাক ক্যালিস ১৫ এবং শেন ওয়াটসন করেন ১৬ রান।
জবাবে সিডনি সিক্সার্স এক বল আগেই ১২২ রানে অলআউট হয়। সিক্সার্সের মিচেল লাম্ব করেন ৩৪ রান। থান্ডার্সের আন্দ্রে রাসেল ও শেন ওয়াটসন তিনটি করে উইকেট নেন।







