চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে গড়াচ্ছে ফুটবল লিগ, জমজমাট লড়াইয়ের প্রত্যাশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিপিএল)। ২০১৮-১৯ মৌসুম বলা হলেও প্রতিযোগিতাটি শুরু হচ্ছে নতুন বছরে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় পর্দা উঠবে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের বিপক্ষে নবাগত নওফেল স্পোর্টিং ক্লাবের ম্যাচে শুরু হবে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর।

আগের আসরগুলো থেকে এবারেরটি জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছে। মানসম্পন্ন বিদেশি খেলোয়াড়, উঠতি তরুণ খেলোয়াড়, শিরোপা জিততে পারে এমন একাধিক ক্লাব যুক্ত হয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে।

কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস নিয়ে চলছে মাতামাতি। ফেডারেশন ও স্বাধীনতা কাপে ঝলক দেখিয়ে এরইমধ্যে বাংলাদেশের ভক্তদের মন কেড়ে নিয়েছেন বসুন্ধরা কিংসের এ ফরোয়ার্ড।

ঢাকার মাঠে দর্শক হয় না, কিন্তু বাইরের শহরগুলোতে জমজমাট হয় ফুটবল। আগের আসরগুলোতে শিক্ষা নিয়ে এবার ভেন্যু সংখ্যাও তাই বাড়িয়েছে বাফুফে। প্রথমবারের মতো ছয় ভেন্যুতে হবে ২০১৮-১৯ বিপিএল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়াও ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া, নীলফামারির শেখ কামাল, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি, নোয়াখালির শহীদ বুলু ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে হবে এবারের বিপিএলের ম্যাচ। ফুটবলকে তৃণমূলে পৌঁছে দেয়ার জন্য বাফুফের এই উদ্যোগ।

মোট ১৩ দল নিয়ে হবে এবারের বিপিএল। নতুন দল হিসেবে যোগ হচ্ছে বসুন্ধরা কিংস ও নওফেল স্পোর্টস। নতুন দল হয়েও স্বাধীনতা কাপ জিতে নিয়ে প্রত্যাশার পারদ চড়িয়েছে নব্য দল বসুন্ধরা কিংস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT