চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠের আম্পায়ারদের কাজ কমিয়ে দিলো আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

একাধিক সফল পরীক্ষা-নিরীক্ষা শেষে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সিদ্ধান্তে এসেছে এখন থেকে আর বোলারদের পায়ের দিকে তাকিয়ে থাকতে হবে না মাঠের আম্পায়ারদের। পায়ের ‘নো বল’ নিয়ে আর মাথা না ঘামালেও চলবে বোলারের পেছনে দাঁড়িয়ে থাকা আম্পায়ারকে। এখন থেকে এই দায়িত্ব তৃতীয় বা টিভি আম্পায়ারের।

২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে কার্যকর হবে এই নিয়ম।

২০১৬ সাল থেকেই কিছু কিছু ম্যাচে পরীক্ষামূলকভাবে চালু করা হয় নতুন এই নিয়ম। ২০১৯ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি সিরিজে বেশ গুরুত্বের সঙ্গে এই নিয়মের বাস্তব প্রয়োগ ঘটায় আইসিসি। এরপর ২০২০ সালের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ- আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজেও দেখা গেছে এটির চর্চা।

সোমবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১২টি ম্যাচে মোট ৪৭১৭টি বলের সময় বোলারদের পায়ের দিকে নজর রেখেছিলেন টিভি আম্পায়াররা। এ সময়টাতে ১৩টি পায়ের ‘নো বল’ ডেকেছেন এই আম্পায়াররা যা মোট বলের ০.২৮ শতাংশ। আইসিসির দাবি,  ‘প্রতিটি ডেলিভারি সঠিকভাবে বিচার করতে পেরেছেন আম্পায়াররা।’

আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইসের মতে এই সিদ্ধান্তের ফলে মাঠের অন্য বিষয়গুলোর দিকে এখন ভালোভাবে নজর দিতে পারবেন ফিল্ড আম্পায়াররা। সেকেন্ডের ভগ্নাংশে বোলারদের পা থেকে শুরু করে ব্যাটসম্যানদের ব্যাটে বলের স্পর্শ,  কিংবা এলবিডব্লিউ অর্থাৎ বলের গতিবিধি খেয়াল রাখা বেশ কঠিন ছিলো বলে স্বীকার করে নিয়েছেন তিনি।

কীভাবে টিভি আম্পায়াররা নো বলের সিদ্ধান্ত দেবেন সেটাও গত আগস্টে ব্যাখ্যা দিয়েছিলেন অ্যালারডাইস, ‘প্রতিটি বলের কয়েক সেকেন্ডের মধ্যেই ফুটেজ চলে যাবে টিভি আম্পায়ারের কাছে। নো বল হলে তখনই মাঠের আম্পায়ারদের জানাবেন তিনি। তার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না এলে প্রতিটি ডেলিভারি সঠিক ডেলিভারি বলে ধরে নেয়া হবে।

Reneta

‘স্লো-মোশনে প্রতিটি ডেলিভারির ফুটেজ পাবেন টিভি আম্পায়ার, পাবেন স্থির চিত্রও। তবে কীভাবে নো বল ডাকলেন আম্পায়ার তার সবগুলো ফুটেজ দেখানোর স্বত্ব থাকছে না সম্প্রচারকারীদের হাতে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিম-মুমিনুলরা ফিরলেন নীরবে

পরবর্তী

আইসিডি কাস্টমসের রাজস্ব আয় বেড়েছে

পরবর্তী

আইসিডি কাস্টমসের রাজস্ব আয় বেড়েছে

‘আমার দেখা নয়াচীন' নিছক ভ্রমণকাহিনী নয়; আরও কিছু...

সর্বশেষ

ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT