জনপদ

মাজারে দুই নারীর গলাকাটা লাশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাগনান মাজারের দোয়া ওয়াকফের বোর্ড, যেখানে লেখা রয়েছে দোয়া ওয়াকফের বিস্তারিত তথ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার ব্যারেক ল্যাংটার মাজারে দুইজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে মাজারের খাদেম এসে গলা কাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধারে কাজ করেছে পুলিশ।

মাজারের খাদেম মাসুদ খান জানান, রাতে আমেনা বেগম (৬০) এবং তাইজুন খাতুন (৪৮) মাজারের ভিতর থাকে। সকালে এসে মাজারে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। মাজার থেকে মরদেহ দুটি উদ্ধারে কাজ করছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়:মাজার লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…