চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঘ মাসেও নেই শীতের তীব্রতা

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
১১:০১ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
পরিবেশ
A A

মাঘ মাসেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাঙ্ক্ষিত শীত নেই। আবহাওয়া অফিস বলছে, পশ্চিমা লঘুচাপ দেশের একবারে উত্তর দিয়ে চলে যাওয়াতে পূবালি বায়ুর সাথে সংযোগ ঘটেনি।

ফলে এসময় সারাদেশে প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকলেও প্রবলভাবে সক্রিয় হতে পারছে না শৈত্যপ্রবাহ।

বাংলা মাসের ‘মাঘ’ এবং ইংরেজির ‘জানুয়ারি’ সবচেয়ে শীতল মাস। কিন্তু মধ্য জানুয়ারি পার হলেও হাঁড়কাপানো শীতের দেখা নেই। মাঘ মাসের প্রথম সপ্তাহেও বাংলার চির চেনা প্রবাদ-‘মাঘের শীতে বাঘ কাঁপে’ এই প্রবাদমত মাঘ মাসেও নেই শীতের তীব্রতা।

বরং আগামী ২-৩ দিন সর্বনিন্ম তাপমাত্রা বেড়ে শীতের অনুভূতি আরো কমবে বলেই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের সহকারি পরিচালক আয়েশা খাতুন।

এবারের শীত মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় চার দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২ জানুয়ারি রেকর্ডকৃত ওই তাপমাত্রা এবারে শীত মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রা। এর আগে ২৩ ডিসেম্বর থেকে দেশের পশ্চিমের তিন বিভাগের বিভিন্ন জেলায় শুরু হয় তীব্র থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ।

এতে রাজশাহী বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারিতে ঠাণ্ডায় কিছুটা বিপর্যস্ত ছিলো জনজীবন।

Reneta

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় ধাপে মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্যপ্রবাহের পূর্বাভাস ছিলো। তবে বাস্তবতা হলো দেশের একেবারে পশ্চিমে এবং উত্তর অংশে মৃদু শৈত্য বইছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াদেশের বিভিন্ন অঞ্চলমাঘ মাসরাজধানীশীতসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT