চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় ‘এসিড সিসার’ বিষক্রিয়ায় গরুর মৃত্যু তদন্তে আইইডিসিআর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২১
জনপদ, মাগুরা
A A

মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে পুরাতন ব্যাটারী ভেঙ্গে সিসার মন্ড তৈরির একটি কারখানার বিষক্রিয়ায় গবাদী পশুর মৃত্যু এবং জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয় তদন্তে কাজ শুরু করেছে আইইডিসিআর।

বুধবার সকালে তারা বারাশিয়া গ্রামে গিয়ে ব্যাটারি কারখানা এলাকায় বিভিন্ন পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, তদন্ত টিমটি অন্তত ৩ দিন মাগুরায় থাকবে। মঙ্গলবার বিকালে তারা ঢাকা থেকে মাগুরায় এসেছে। ইতিমধ্যে তারা জেলা স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতালের জরুরী বিভাগ, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, প্রাণী সম্পদ বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। বর্তমানে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। তদন্ত কাজ শেষ হলে তারা সিভিল সার্জনের দপ্তরে প্রতিবেদন দাখিল করবেন। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আইইডিসিআর এর মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রহমান ৭ সদস্যের এই তদন্ত টিমের নেতৃত্ব দিচ্ছেন।

মাগুরা সদরের বারাশিয়া গ্রামে অবৈধ এ কারখানার এসিড সিসার বিষক্রিয়া বাতাসের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে। যার ফলে কারখানা এলাকার আশপাশের খড়,ঘাস থেয়ে গত নভেম্বরে ২৯টি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে আরো শতাধিক গরু। পাশাপাশি ওই এলাকায় উৎপাদিত ধানের চালের ভাত খেয়ে শিশুসহ তিন জনের শরীরে সংশ্লিষ্ট নানা উপসর্গ দেখা দিয়েছে।

বিষয়টি জানার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর ওই ব্যাটারি কারখানাটি সিলগালা করে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

পাশাপাশি গরু মৃত্যুর কারণ ও জনস্বাস্থ্যের হুমকির বিষয়টি খতিয়ে দেখতে সিভিল সার্জনের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে  আবেদন জানানো হয়। যার প্রেক্ষিতে এই তদন্ত টিম মাগুরায় এসে কাজ শুরু করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইইডিসিআরমাগুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আবারও উত্তরবঙ্গ সফরে যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT