চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে সুস্থ করতে ভিক্ষা করছে ৬ বছরের শিশু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ২৮, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হাসপাতালে অসুস্থ মায়ের বিছানার পাশে খাবার আর পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে ভাগ্যশ্রী। বাবা ছেড়ে চলে যাওয়ার পর অসুস্থ মাকে সুস্থ করতে গত এক সপ্তাহ ধরে হাসপাতালের আশেপাশে ভিক্ষা করছে ৬ বছরের শিশুটি।

ভারতের কর্নাটক রাজ্যের এমন ঘটনা সবার দৃষ্টি আকর্ষন করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, কর্নাটক রাজ্যের কোপ্পাল এলাকায় অসুস্থ দুর্গাম্মাকে চিকিৎসা এবং মায়ের পেট ভরাতে ভিক্ষা করছে সে।

ভাগ্যশ্রী জানিয়েছে, তার মা দুর্গাম্মার মদ্যপানের আসক্তির জন্যই বাবা ছেড়ে চলে গিয়েছেন তাদের। অতিরিক্ত মদ্যপান করায় দুর্গাম্মা অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করে দেয়।

কিন্তু তারপর আর প্রতিবেশীরা তাদের খোঁজ নেননি। অসুস্থ মায়ের সেবা করা থেকে খাবার জোগার করা সবই এক হাতেই মেয়ে করে চলেছে।

গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভিক্ষে করছে শিশুটি। সেই ভিক্ষের টাকা আর খাবার থেকেই মায়ের সেবা যত্ন করে চলেছে ভাগ্যশ্রী।

Reneta

ঘটনাটি হাসপাতালের অন্য রোগী এবং তাদের পরিজনদের নজরে আসে। তারাই হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনেন বিষয়টি। ইতিমধ্যেই খবর পৌঁছে গিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রীর দপ্তরে।

ভাগ্যশ্রী এবং তার মাকে চিকিৎসার পর নিরাপদে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ভাগ্যশ্রী যাতে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারে সেটি দেখাশোনা করার নির্দেশ দেওয়া হয়েছে নারী ও শিশুকল্যাণ দপ্তরকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অসুস্থ মাভিক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেশ গঠনে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT