চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে যত্নের শর্তে পরিবারের সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:১৫ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

বৃদ্ধা মায়ের যত্ন নেওয়া এবং নিজের কন্যা সন্তানকে উপযুক্ত বয়সে বিয়ে দেওয়ার মতো ইতিবাচক শর্তে ইয়াবার মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মতি মাতবর পরিবারের সঙ্গে থাকার অনুমতি পেয়েছেন।

আগামী দেড় বছর এই আসামি প্রবেশন অফিসারের অধীনে থেকে শর্তগুলো মানলে তাকে আর সাজা ভোগ করতে হবে না।

সাজার পরিবর্তে প্রবেশনের সুযোগ চেয়ে আসামি মতি মাতবরের করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

মাদক সংক্রান্ত মামলার ক্ষেত্রে এ ধরনের রায় হাইকোর্টে এটাই প্রথম বলে জানান আইনজবীরা।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. রুহুল আমীন, রোহানী সিদ্দিকা ও মো.আসাদ উদ্দিন।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.এনামুল হক মোল্লা। এসময় আদালতে উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার মো.আজিজুর রহমান মাসুদ।

Reneta

এ রায়ের পর আইনজীবী শিশির মনির বলেন, ‘হাইকোর্ট আসামিকে কয়েকটা শর্তে দেড় বছরের জন্য প্রবেশন মঞ্জুর করেছেন। এরমধ্যে তার বৃদ্ধা মায়ের সেবা-যত্ন করতে হবে। ছেলে-মেয়ের লেখাপড়া ও দেখাশোনা ঠিকমতো নিশ্চিত করতে হবে। আইন অনুযায়ী বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিতে পারবেন না।’

মতি মাতবরের কাছ থেকে ইয়াবা উদ্ধারের অভিযোগে ২০১৫ সালের ২৩ নভেম্বরে ঢাকার কোতোয়ালী থানায় একটি মামলা হয়। সেই মামলার বিচার শেষে ২০১৭ সালের ৮ জানুয়ারি আদালত মতি মাতবরসহ দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

পরে ওই রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।

২০১৫ সালের ২৩ নভেম্বর গ্রেফতারের পর থেকে দীর্ঘ ২০ মাস কারাভোগ করেন মতি মাতবর। পরবর্তীতে ২০১৭ সালের ০৯ জুলাই হাইকোর্ট এই আসামিকে জামিন দেন।

এরপর সাজার বিরুদ্ধে ২০১৭ সালের ১ জুলাই হাইকোর্টে রিভিশন আবেদন করেন মতি। ওই রিভিশন আবেদনের আসামি প্রবেশনের সুযোগ চান। সে প্রবেশন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রায় দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাসাজাপ্রাপ্ত আসামিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT