চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে না, বাবাকে ডাকছে আব্রাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৭
বিনোদন
A A
ছেলে আব্রামের সঙ্গে বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাস

ছেলে আব্রামের সঙ্গে বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাস

সামনেই এক বছর পূর্ণ হচ্ছে আব্রামের। এখন ধীরে ধীরে তার মুখে কথা ফুটছে। শুরুতেই মাকে নয়, বাবা বাবা বলছে আব্রাম। জানালেন মা চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল বুধবার বিকালে এক ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আব্রাম খুব শান্ত। কান্নাকাটি করে না। একদম ওর বাবার মতো। এখন ওকে অল্প অল্প করে শক্ত খাবার দেওয়া হচ্ছে। খিচুড়ি খাচ্ছে।’

আব্রাম নাকি এখনই মায়ের কষ্ট বুঝতে পারে! অপু বিশ্বাস বলেন, ‘আমার কষ্টগুলো আব্রাম বুঝে। ও হয়তো অনুভব করতে পারে। আমি যখন চুপ করে থাকি, কিংবা আমার চোখ ভেজা থাকে, ও আমার পাশে এসে বসে, কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর আমাকে আদর করে। আমার ছেলেটা ভীষণ লক্ষ্ণী। তার ভবিষ্যৎ গড়তে মা হয়ে যা করা প্রযোজন, আমি করব।’

শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। অনেক চরিত্রই তাকে মুগ্ধ করেছে। তবে ‘দেবদাস’ ছবিতে ‘পার্বতী’ চরিত্রকে নিজের অভিনয় জীবনের সেরা চরিত্র বলে মনে করেন তিনি। এই ছবিতে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেন শাকিব খান।

স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বললেন, ‘আমাদের জুটির যথেষ্ট চাহিদা ছিল। এ কারণে ওর সঙ্গেই এত কাজ করার সুযোগ হয়েছে। তবে অন্যদের সঙ্গেও কাজ করেছি।’

চলচ্চিত্রে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। নিয়মিত জিমে যাচ্ছেন। খাবার খাওয়ার ব্যাপারেও আগের থেকে এখন বেশি সচেতন। বললেন, ​‘রমজান মাস শুরু হওয়ার আগে আমার ওজন যতটা ছিল, এখন কিছুটা কমেছে। আমি নিজের ফিগারের ব্যাপারে সব সময়ই সচেতন। এখন তো আরও!’

বাসায় আব্রামের সঙ্গে অপু বিশ্বাস
বাসায় আব্রামের সঙ্গে অপু বিশ্বাস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআব্রামশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ আদালতে যাচ্ছেন না বেগম খালেদা জিয়া

পরবর্তী

জিয়াউর রহমানের জীবনকর্মের ওপর স্মারক গ্রন্থ প্রকাশ

পরবর্তী

জিয়াউর রহমানের জীবনকর্মের ওপর স্মারক গ্রন্থ প্রকাশ

নর্থ কোরিয়া

বাধ্য হলে নর্থ কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি যুক্তরাষ্ট্রের

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT