চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে ২২ ভারতীয় জওয়ান নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে বিজাপুর-সুকমা সীমান্তে ভারতীয় ২২ জন জওয়ান নিহত হয়েছে। এ ঘটনার পরপরই আসামে নির্বাচনী প্রচার কাটছাঁট করে দিল্লি ফিরছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপের বরাতে সংবাসংস্থা এএনআইয়ের সূত্রে হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

রবিবার প্রচারের শেষদিন আসামের সারভোগ, জালুকবাড়ি, ভবানীপুরে প্রচার করার কথা ছিল, কিন্তু ভয়াবহ এই মাওবাদী হামলার খবর পেয়েই দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ। সম্প্রতি ছত্তিশগড়ের বস্তারের জঙ্গলে মাওবাদী বিরুদ্ধে দফায় দফায় অভিযান চালাচ্ছেন জওয়ানরা। কয়েকজন মাওবাদীও নিহত হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, দিল্লিতে গিয়ে মাওবাদী হামলার প্রেক্ষিতে করুরি বৈঠকে বসতে পারেন শাহ।

বিজাপুরের পুলিশ সুপার কমললোচন কাশ্যপ জানান, ছত্তিশগড়ের –সুকমায় মাওবাদী হামলায় ২২ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। ১৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কথা বলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সঙ্গে।সেইসঙ্গে সিআরপিএফের ডিজি কুলদীপ সিংয়ের সঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কথা হয়েছে ।সিআরপিএফের ডিজিকে ছত্তিশগড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে টুইট বার্তায় নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানান অমিত শাহ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলের সঙ্গে কথা বলার পর অমিত শাহ জানান, কেন্দ্র ও রাজ্য উভয় মিলে মাওবাদী হামলার মোকাবিলা করবে ও জিতবে।

Reneta

এর আগে গত ২৩ মার্চ নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বাসে আইইডি হামলা চালায় মাওবাদীরা৷ তাতেও প্রাণ যায় পাঁচ ডিআরজি জওয়ানের৷ এই সুকমা, বস্তারসহ সংলগ্ন এলাকা মাওবাদী অধ্যুষিত বলে পরিচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাওবাদী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT