চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলসের ৪০ বছর পূর্তি: ঢাকায় শেষ কনসার্ট ২৪ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

মাইলসের ৪০ বর্ষ পূর্তির সর্বশেষ আয়োজটি থাকছে ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এমন ঘোষণাই দিলো আয়োজক প্রতিষ্ঠান উইন্ডমিল। 

সম্প্রতি রাজধানীর বনানীস্থ ক্লাব নটরডেমে মাইলসের সদস্য এবং সহযোগি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে এক নৈশ্বভোজের আয়োজন করে উইন্ডমিল। এসময় ২৪ ডিসেম্বর গালা কনসার্টের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে মাইলসসহ উপস্থিত ছিলেন ওয়ারফেজ, ভাইকিংস, সোলস, ফিডব্যাক এবং দলছুটের সদস্যরা।

Banglabid

অনুষ্ঠানে শাফিন আহমেদ জানান, মাইলসের চল্লিশ বছর পূর্তির সর্বশেষ আয়োজনটি আমরা বাংলাদেশেই রেখেছি। সবাইকে চমক দিতে আমাদের পাশাপাশি অন্যান্য ব্যান্ডও বাজাবে। ভক্তদের জন্য ঐদিন থাকবে বেশ কিছু সারপ্রাইজ।

আয়োজক প্রতিষ্ঠান উইন্ডমিলের সিইও সাব্বির রহমান তানিম বলেন, মাইলস আমাদের দেশের অনেক কিছুর প্রথমের সঙ্গে যুক্ত। তাদের ভক্তদের কাছে এই আয়োজনকে তুলে ধরতে অনেকগুলো চমক নিয়ে হাজির হবে উইন্ডমিল। বিশ্বের অনেক দেশেই ব্যান্ড ভক্তদের নিয়ে এ ধরনের আয়োজন হয়। আমাদের দেশেও এই প্রচলন শুরু করছি।

অনুষ্ঠানে ফিডব্যাকের লাবু রহমান বলেন, মাইলস শুধু একটি ব্যান্ডই নয়, একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এই প্রতিষ্ঠান একদিনে তৈরি হয়নি। মাইলসের সবাই প্রথম শ্রেণির মিউজিশিয়ান। সে কারণেই এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের এমন কিছু গান আছে যা পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে। মাইলসের এই কালের স্বাক্ষীতে আমরাও থাকছি।

Reneta

ভাইকিংসের তন্ময় বলেন, চল্লিশ বছর পার করা অনেক বড় একটি ঘটনা। মাইলস আমাদের জন্য একটি অনুকরণীয় ব্যান্ড। এটা দেখে আসছি আমাদের সময় থেকে এখন পর্যন্ত। তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।

আয়োজক প্রতিষ্ঠান উইন্ডমিলের পক্ষ থেকে জানানো হয়, মাইলসের চল্লিশ বছর ঘিরে থাকবে নানা আয়োজন। যার মধ্যে মাইলসের ব্যবহার করা বাদ্যযন্ত্রের প্রদর্শনী, বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন, বিভিন্ন অর্জন প্রদর্শন, গানের কথা এবং তার পেছনের কাহিনী প্রদর্শনীসহ অনেক চমক। যার জন্য আসতে হবে ২৪ ডিসেম্বরের কনসার্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ারফেজদলছুটফিডব্যাকভাইকিংসমাইলসলিড বিনোদনসোলস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT