চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইক্রোচিপ সংযুক্ত হয়ে আসছে ‘স্মার্ট ক্রিকেট বল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রযুক্তি ক্রিকেটে কতটা সহযোগিতা করতে পেরেছে, কতটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এসেছে, নির্ভুল সিদ্ধান্তে কতটুকু অবদান রাখতে পারছে- এসব আলোচনা-সমালোচনার মাঝেই প্রযুক্তির নতুন প্রয়োগ যুক্ত হতে চলেছে খেলাটার সাথে। পেটের ভেতরে মাইক্রোচিপ সংযুক্ত করে ‘স্মার্ট ক্রিকেট বল’ তৈরি করার কথা জানিয়েছে কুকাবুরা।

অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুকাবুরা জানাচ্ছে, দেশটির ঘরোয়া লিগ বিগ ব্যাশের আসছে মৌসুমেই এই স্মার্ট বল ব্যবহার করা হতে পারে।

নতুন ধরনের ‘স্মার্ট ক্রিকেট বল’র একটা প্রাথমিক পরীক্ষা অবশ্য হয়ে গেছে। সেটিও আবার বিখ্যাত লর্ডস গ্রাউন্ডের ইনডোরের নেটে। চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের আগে এ বলে নেটে অনুশীলন করেছেন জস বাটলার।

ইংলিশদের তারকা ব্যাটসম্যান বাটলার অনুশীলন শেষে ভোট দিয়েছেন প্রযুক্তি যুক্ত নতুন বলের দিকেই। জানিয়েছেন টেস্ট ক্রিকেটেও এটির ব্যবহার দেখতে মুখিয়ে তিনি, ‘অবশ্যই, আমি এটিকে টেস্ট ক্রিকেটে দেখতে চাই। উন্নত পর্যায়ের কোচিংয়ে এটা হবে দারুণ সংযোজন। তাৎক্ষণিক তথ্য মেলাটা হবে চমৎকার এক ব্যাপার। দেখে মনে হচ্ছে, ক্রিকেটে ব্যবহার হওয়া সাধারণ বলের মতোই আচরণ হবে এই বলের।’

যদিও স্মার্ট বলের পরীক্ষা-নিরীক্ষাটা করা হয়েছে মূলত ওয়ানডে ও টি-টুয়েন্টির সাদা বলকে ঘিরেই। তবে টেস্টের লাল বলেও এটি একসময় ব্যবহার করা সম্ভব হবে বলছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

বলা হচ্ছে, বলের গতির পরিসংখ্যান অতিস্বল্প সময়ে দেবে এই স্মার্ট বল। তাৎক্ষণিকভাবে কয়েকধাপে যেমন- বোলার বল ছোঁড়ার সময়ের গতি, পিচের পর বাউন্স করার পূর্বের গতি, বাউন্স করার পরের গতি আরও নিখুঁতভাবে জানতে সহযোগিতা করবে মাইক্রোচিপ সংযুক্ত বল। পেসারদের পাশাপাশি স্পিনারদের একই পয়েন্টের বিষয়গুলোও আরও নিখুঁতভাবে জানাতে পারবে।

Reneta

মাঠ আম্পায়ারের জটিল ও গুরুত্বপূর্ণ সব তাৎক্ষণিক সিদ্ধান্তের ক্ষেত্রে, ঘাসে স্পর্শ করা প্রশ্নবিদ্ধ ক্যাচের ক্ষেত্রে, কট বিহাইন্ড বা এলবিডব্লিউর ক্ষেত্রে ডিআরএস তথা, আম্পায়ার্স ডিসিশন রিভিউ সিস্টেমেও স্মার্ট বল যাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বিগ ব্যাশের পরীক্ষামূলক চালুর পর বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগগুলো এই স্মার্ট বল ব্যবহারে আগ্রহী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেখানে পরীক্ষা সফল হলে এটি আন্তর্জাতিক অঙ্গনের জন্য বিবেচনা করার চেষ্টা হবে। স্পোর্ট-কর নামের একটি প্রতিষ্ঠান কুকাবুরার সঙ্গে স্মার্ট বল নিয়ে কাজ করছে। যে প্রতিষ্ঠানটির প্রধান অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার মাইকেল ক্যাসপ্রোভিচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯ক্রিকেট অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যানজটে আটকা বিক্ষুব্ধ যাত্রীদের হামলার শিকার কর্তব্যরত কয়েকজন সাংবাদিক

পরবর্তী

নিজের গানে নিজেই উপস্থাপনা

পরবর্তী

নিজের গানে নিজেই উপস্থাপনা

একদিন আগেই দেশের যেসব এলাকায় ঈদ উদযাপন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT