চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহেশখালীতে ৭টি বন্দুক ও মদসহ আটক ৩

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৩৮ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার জেলার মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকাল ৫ টার দিকে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গপাড়ায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, রাজধানী ঢাকার চকবাজার এলাকার আব্দুল জব্বার (৩৫) ও একই এলাকার এরশাদ উল্লাহ (৩৮) এবং মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গপাড়ার মৃত আব্দুল জব্বারের স্ত্রী নুর নাহার (৪৫)।

মহেশখালী থানার ওসি প্রদীপ দাশ জানান, বড় মহেশখালীর দেবাঙ্গপাড়ার একটি আস্তানায় অস্ত্র ও মদ মজুদের খবরে সোমবার বিকেলে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় মাহমুদুল্লাহ নামের এক ব্যক্তির আস্তানা থেকে মদ ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এতে আটক করা হয়েছে ১ নারীসহ ৩ জনকে।

তিনি বলেন, ‘অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও আটক করা সম্ভব হয়েছে ৩ জনকে।’

এসময় উদ্ধার করা হয়েছে, দেশীয় তৈরী ৭টি বন্দুক, ১০ রাউন্ড গুলি ও ৩ টি কিরিচ এবং ৩০ লিটারের বেশি চোলাই মদ।

Reneta

আটকদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্রকক্সবাজারমাদক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব

পরবর্তী

পার্ক উন্নয়নে তিন মাসের বেতন দান করলেন ট্রাম্প

পরবর্তী

পার্ক উন্নয়নে তিন মাসের বেতন দান করলেন ট্রাম্প

মোহাম্মদ সাইফউদ্দিন

সাইফউদ্দিনে মিলবে অমূল্য রতনের খোঁজ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT