বিনোদন

‘মহারাজ’ অ্যালবামের মোড়ক উন্মোচিত

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে মহারাজ অ্যালবামের মোড়ক উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি মহারাজ অ্যালবামের মোড়ক উন্মোচন করছেন, পেছনে মহারাজের ছবি ও বইয়ের প্রচ্ছদ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে শিল্পী চঞ্চল খানের অডিও অ্যালবাম ‘মহারাজ’ এর মোড়ক উন্মোচিত হয়েছে। চ্যানেল আইয়ের ছাদ্ঘরে অনুষ্ঠিত হয় মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ইমপ্রেস অডিও ভিশন লিমিটেডের প্রকাশনায় প্রকাশিত হয়েছে এই অ্যালবাম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

অ্যালবাম প্রসঙ্গে চঞ্চল খান বলেন, ‘গান করছি হৃদয় থেকে। হয়তোবা মহারাজ অ্যালবাম জীবনের শেষ সিডি। কারণ এখন কেউ সিডি কেনেন না, কেউ সিডিতে শোনেনও না। তবে এমন সময় এই সিডি প্রকাশ করার জন্য চ্যানেল আই এবং ফরিদুর রেজা সাগর ভাইকে অনেক ধন্যবাদ।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি গানের বিশ্লেষক নই। এটা নিয়ে আমি কোন কিছু বিশ্লেষণ করতে পারবো না। তবে গানের শ্রোতা আমি, গানকে ভালোবাসি। চঞ্চল খানের অ্যালবামের প্রতি আমার শুভ কামনা রইল।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র গবেষক আহমদ রফিক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।

এছাড়াও বক্তৃতা করেন আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান ইগলু’র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্টস) রিয়াজ আহমেদ।

ছবি: সাকিব উল ইসলাম

বিষয়:আসাদুজ্জামান নূর ইমপ্রেস অডিও ভিশন চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…