মহামারীর সময়ে খাদ্য তালিকায় প্রোটিন কেন প্রয়োজন?

Boy wearing face mask looking through window at food on table, symbolizing health precautions during pandemic. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশসহ বিশ্বজুড়ে আবারও উদ্বেগজনক হয়ে উঠছে করোনা সংক্রমণ। প্রতিনিয়ত তৈরি হচ্ছে আক্রান্তের নতুন রেকর্ড। করোনার সঙ্গে লড়তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করতে সবাইকে তাগিদ দিয়ে থাকেন চিকিৎসকরা। আর তার জন্য প্রয়োজন পর্যাপ্ত সুষম খাবার ও পুষ্টির।
বিশেষজ্ঞদের মতে, এই করোনা পরিস্থিতিতে পুষ্টিকর খাবার শরীরে স্থিতিস্থাপকতা বাড়াতে সক্ষম। বিশেষ করে কোভিডে আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতার জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টি সমৃদ্ধ খাবার থাকাটা খুবই জরুরি।
সুস্থ থাকতে শরীরে প্রোটিন খুবই জরুরি। কারণ প্রোটিনের ঘাটতি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। সেই সঙ্গে শরীরের অত্যন্ত কার্যকর উপাদান হিমোগ্লোবিনের পরিমাণও হ্রাস পায়। ফলে একজন ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হবার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়।
প্রোটিন মানবদেহের একটি অপরিহার্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট। যেকোনও রকম ভাইরাসের সথে লড়াই করতে শরীরকে ভেতর থেকে তৈরি করে এই উপাদানটি। দেহের বিভিন্ন কোষগুলি সজীব রাখতেও সাহায্য করে প্রোটিন।

সুস্থ থাকতে একজন ব্যক্তির শরীরের ওজনের প্রতি কিলোগ্রামে ০.৮ গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। লিঙ্গ, বয়স, শারীরিক অবস্থার উপর প্রোটিনের প্রয়োজনীয়তার পরিমাণ নির্ভর করে। তবে করোনা পরিস্থিতিতে কোভিড রোগীদের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় প্রোটিনের পরিমাণ বাড়ানো যেতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা।
প্রোটিন সমৃদ্ধ খাবারের অন্যতম: দুগ্ধজাতীয় খাবার, মাংস, বিনস, লেটুসের মতো বিভিন্ন শাক-সবজি, বাদাম ইত্যাদি খাবারগুলি। এসব খাবারে থাকে ভরপুর প্রোটিন।






