চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারীতে ঢাকাবাসী খুঁজছেন ছোট ও সাশ্রয়ী ভাড়া বাড়ি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা মহামারীতে ঢাকাবাসী ছোট ও সাশ্রয়ী ভাড়া বাড়ি খু্ঁজছেন বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

বিপ্রপার্টি ডটকম-এর ট্রেন্ড বিশ্লেষণ ও প্রতিবেদনে বলা হয়েছে, মার্চের শুরুর দিকে যখন দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়, তখন বেশিরভাগ মানুষই ১০০০ থেকে ১৫০০ বর্গফুটের মধ্যে ২ বেডরুমের বাড়ি খোঁজ করছে, যার মাসিক ভাড়া ১০ থেকে ২০ হাজার টাকা৷

করোনাভাইরাস কীভাবে বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে সে বিষয়ে তারা বিশ্লেষণ করছে।

প্রতিবেদনটি গত ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিপ্রপার্টি ডটকম-এ ব্যবহারকারীর সংখ্যা, তালিকাভুক্ত প্রপার্টির সংখ্যা এবং বিপ্রপার্টিতে আসা অনুসন্ধানের সংখ্যার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

তথ্য অনুযায়ী, অনেকেই এই মুহূর্তে ভাড়া বাড়ি খুঁজছেন এবং বাড়ি ভাড়া সংক্রান্ত তথ্য অনুসন্ধানের হার এই বছরের শুরুর দিকের চেয়ে বেশি।

Reneta

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালে যে সকল এলাকায় বাড়ি ভাড়া সবচেয়ে কম সেগুলো হলো- শ্যামপুর (৮,০৮৬ টাকা), খিলক্ষেত (১১,৩৮৬ টাকা), মানিকনগর (১২,৪২৭ টাকা), কাফরুল (১৪,৮৬৪ টাকা), দক্ষিণ খান (১৫,২৩৩ টাকা), আগারগাঁও (১৫,৮২৯ টাকা), হাজারীবাগ (১৫,৯১৮ টাকা)।

বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে এই এলাকাগুলোর চাহিদা বাড়লেও উত্তরা, বসুন্ধরা আবাসিক এবং মোহাম্মদপুর এখনও গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

প্রতিবেদন সম্পর্কে বিপ্রপার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা, মার্ক নসওয়ার্দি বলেন, বর্তমান পরিস্থিতিতে কেন প্রপার্টি ভাড়া খাতে এত পরিবর্তন তা সহজেই বোধগম্য। করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি এই শহরে বসবাসরত প্রায় সবার জীবনযাত্রার উপরেই প্রভাব ফেলেছে। অনেকেই তাদের জীবনযাত্রার খরচ কমাতে অপেক্ষাকৃত কম ভাড়ার বাড়িতে উঠছেন। তাই গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা প্রত্যেককে তাদের কাঙ্ক্ষিত বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ইমারজিং মার্কেটস প্রপার্টি গ্রুপ (ইএমপিজি)–এর অঙ্গসংস্থা বিপ্রপার্টি বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৬ সালে এবং কোম্পানিটির ওয়েবসাইটে প্রপার্টি কেনা-বেচা ও ভাড়া দেয়া-নেয়ার জন্য বর্তমানে ২,৩০,০০০+ প্রপার্টির তথ্য দেয়া আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবাসা ভাড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT