জনপদ

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

নড়াইলের সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মুন্সী হাফিজুর রহমান (৮৩) মারা গেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে নড়াইলজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ শিক্ষকতা জীবন, সাংস্কৃতিক চর্চা এবং সমাজগঠনে অসামান্য অবদানের মাধ্যমে তিনি ছিলেন নড়াইলের এক প্রেরণার নাম। শিক্ষা ও সংস্কৃতির বিকাশে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে অবস্থিত সুলতান মঞ্চে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। উপস্থিত সবাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মুন্সী হাফিজুর রহমানের মৃত্যুতে নড়াইল হারালো এক আলোকিত মানুষকে-যার অবদান শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

বিষয়:শেষ নিঃশ্বাস ত্যাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…