চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারির দুই বছরে কুক দ্বীপে প্রথম করোনা শনাক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মহামারি বিশ্বব্যাপী তাণ্ডব চালালেও গত ২ বছরে কুক দ্বীপে কেউ এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়নি। তবে এবার সেই সুদিনের ইতি ঘটেছে। পরিবারের সাথে সম্প্রতি বিদেশ ফেরত ১০ বছর বয়সী এক বালকের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছে ওই দ্বীপে।

করোনা মহামারির দুই বছর পর গত শনিবার প্রথমবারের মতো দেশটিতে করোনা শনাক্ত হয়। দ্বীপ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন এই তথ্য নিশ্চিত করেন।

আক্রান্ত বালকটি গত বৃহস্পতিবার নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে। কোয়ারেন্টাইনে থাকাকালীন তার শরীরে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

ব্রাউন জানান, শনাক্ত হওয়া করোনার এই প্রথম রেকর্ড তাদের করোনা নিয়ন্ত্রণের প্রস্তুতি এবং সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করে।

পুরো বিশ্বে এই দেশটির ভ্যাকসিনেশন হার সর্বোচ্চ। দেশটির ১৭ হাজার জনসংখ্যার ৯৬ শতাংশ জনগণ টিকার দুইটি ডোজ সম্পন্ন করেছে। এর ফলে সম্প্রতি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটি তাদের সীমান্ত পর্যটকদের জন্য খোলার প্রস্তুতি নিচ্ছিল।

মহামারির শুরুতেই করোনা সংক্রমণ ঠেকাতে দেশটি পুরো বিশ্বের সাথে ভ্রমণ ব্যবস্থা বন্ধ করে দেয়। গত ১৪ জানুয়ারি থেকে দেশটি নিউজিল্যান্ডের সাথে কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ পুনরায় শুরু করার পরিকল্পনা গ্রহণ করে। তবে বছরের শুরুতে অকল্যান্ডে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরও বৃদ্ধি পেলে সেই পরিকল্পনা স্থগিত করে রাখা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯মহামারি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT