চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারিতেও বন্ধ হয়নি সাউথ কোরিয়ার জীবন বদলকারী পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

এই পরীক্ষাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এই পরীক্ষা শুধু শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে সেটাই নির্ধারণ করে দেয়না বরং ঠিক করে দেয় তাদের পেশাজীবন। শিক্ষার্থী এবং অভিভাবক উভয়েই মনে করেন এটা তাদের ভবিষ্যতের ওপর অনেক প্রভাব আনবে।

বৃহস্পতিবার সাউথ কোরিয়ার ৫ লাখ শিক্ষার্থী দেশটির ম্যারাথন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসছে।  চাপপূর্ণ এই পরীক্ষাটি করোনা মহামারির চলমান তৃতীয় ঢেউয়ের মধ্যেই অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের জন্য এবছর চ্যালেঞ্জটা আরও বেশি।

কলেজ স্কলাসটিক অ্যাবিলিটি টেস্ট (সিস্যাট) এর সাউথ কোরিয়ান শব্দ সুনেয়াং দীর্ঘ আট ঘণ্টাব্যাপী পরীক্ষা। সেখানে একজন শিক্ষার্থীকে ছয়টি বিভাগে (কোরিয়ান, গণিত, ইংরেজি, ইতিহাস, সামাজিক শিক্ষা এবং দ্বিতীয় বিদেশি ভাষায়) পরীক্ষা দিতে হয়।

ফলে যখনই এই পরীক্ষা শুরু হয় তখন সারাদেশ শ্বাস আটকে অপেক্ষা করে। এমনকি বিমান চালনাও বন্ধ রাখা হয় যেন পরীক্ষার সময়ে পরীক্ষার্থীর মনোযোগ নষ্ট না হয়। অফিস দেরিতে শুরু হয় যেন অভিভাবকরা সময়মতো তাদের সন্তানকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পারেন। বন্ধ রাখা হয় সামরিক প্রশিক্ষণ এবং শেয়ার বাজারও দেরিতে খোলা হয়।

চারবছর বয়স থেকে সন্তানদের এই পরীক্ষার জন্য প্রস্তুত করা শুরু করে বাবা-মায়েরা। কিছু কিছু ক্ষেত্রে শিশুদের শিক্ষা শুরু হয় ২ বছর বয়স থেকেই। শুধু সেসবই নয়। এসব চাপের সঙ্গে এবছর যুক্ত হয়েছে আরেকটি চাপ। সেটি হলো করোনাভাইরাস মহামারি।

সাউথ কোরিয়ায় এখন পর্যন্ত ৩৫ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন ৫০০ জনের বেশি। তবে সম্প্রতি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অনেকেই ভীত। প্রতিদিন দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে ৫০০ জন করে। সংক্রমণ ঠেকাতে নতুন নতুন বিধিনিষেধ নিয়ে আসছে দেশটি।

Reneta

পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া পদক্ষেপগুলো হচ্ছে, শিক্ষার্থীদের মাস্ক পরতে হবে এবং প্লাস্টিক বিভাজন দিয়ে আলাদা করা সিটে বসতে হবে। পরীক্ষার কেন্দ্রে কোনো পানি পরিশোধক থাকবে না। শিক্ষার্থীদের নিজেদের জন্য পানি ও প্যাকেট করা খাবার বয়ে আনতে হবে। ব্রেকের সময়ে শিক্ষার্থীরা একত্রিত হতে এবং কথাও বলতে পারবে না। পরীক্ষার কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের তাপমাত্রাও পরিমাপ করা হবে। যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে শিক্ষার্থীদের আলাদা কক্ষে পরীক্ষা নেয়া হবে।

তবে এত সব নিষেধাজ্ঞায় শিক্ষার্থীদের ভালো করার যোগ্যতার উপরে প্রভাব ফেলবে বলেই মনে করছে অনেক শিক্ষার্থী। কেউ কেউ ভাবছেন তাতে স্বাস্থ্যের উপরও প্রভাব পড়বে। কারো কারো মতে মাস্ক মনোযোগ নষ্ট করবে, কারো কারো ধারণা তারা মাস্ক পরে দমবন্ধ অনুভব করবে।

ডেস্ক বিভাজনে বসে পরীক্ষা দেওয়া কঠিন হবে বলেও মনে করছে কেউ কেউ। আবার অনেকেই তাদের ঝুঁকিতে ফেলায় রাগান্বিতও। তবে কেউ কেউ একটু রাগান্বিত হলেও বেশিরভাগ শিক্ষার্থীই চায়, দ্রুত পরীক্ষাটা শেষ হোক।

এই পরীক্ষাটা জীবনের উপর এতই প্রভাব যে সেটা আর পেছাতে চাননি কর্তৃপক্ষ। এই মহামারির সময়েই পরীক্ষা নেওয়ায় তাই ক্ষমাও চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জে-ইন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমহামারীসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT