চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারিকালে দেশে এসেছে ২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
অর্থনীতি
A A

মহামারি শুরু হওয়ার পর থেকে গত দুই বছরে বাংলাদেশ ২১.১৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র বরাতে প্যান এশিয়ান মিডিয়ার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারীদের ঝামেলামুক্ত এবং নির্বিঘ্ন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) তার ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে ৫৬টি সরকারি পরিষেবাকে একীভূত করেছে।

মহামারির শুরু থেকে বিডা ১৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব রেকর্ড করেছে।বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিয়োগ প্রস্তাব রেকর্ড করেছে। অন্যদিকে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)’র ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিয়োগ প্রস্তাব আকর্ষিত করেছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বাংলাদেশ ২০২০-২০২১ অর্থ বছরে ২.৫ বিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) পেয়েছে, যেখানে ২০১৯-২০২০ সালে ২.৩৭ বিলিয়ন ডলার এফডিআই পেয়েছে।

কোভিড- ১৯ এর কারণে একাধিক লকডাউন থাকা সত্ত্বেও এই বিনিয়োগ প্রস্তাব চারটি সরকার-চালিত বিনিয়োগ প্রচার সংস্থা (আইপিএ) গ্রহণ করেছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদাকে প্রতিফলিত করা হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Reneta

২০২০ সালে ৭.১২ বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষিত করেছে বিডা, যার মধ্যে ৪.৮৫ বিলিয়ন ডলার মূল্যের প্রস্তাব স্থানীয় বাংলাদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে এসেছে।

বিডা’র পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে (২০ ডিসেম্বর পর্যন্ত), বিনিয়োগ প্রস্তাবের মোট পরিমাণ ৭.৬৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে যার মধ্যে ৬.৮৫ বিলিয়ন ডলার স্থানীয় বিনিয়োগ এবং ৮০৬.২৭ মিলিয়ন ডলার মূল্যের বিদেশী/যৌথ উদ্যোগের প্রস্তাব রয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলা বলেন, এ অসাধারণ সাফল্য বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ঠিক এই সময়েই আমরা আমাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন করছি। এটি একটি অভূতপূর্ব এবং চ্যালেঞ্জিং সময়ে অর্জন করেছি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ৩০ জুন, ২০২২-এ শেষ হওয়া এই অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) হবে ৬.৬ শতাংশের বেশি।

এর আগে গত সপ্তাহে আইএমএফ দলের প্রধান রাহুল আনন্দ বলেছিলেন, কোভিড- ১৯ মহামারির আঘাত সত্ত্বেও কর্তৃপক্ষের দ্রুত এবং দূরদর্শী পদক্ষেপের প্রভাবে  প্রবৃদ্ধি ৬.৬ শতাংশে উঠবে বলে আশা করা হচ্ছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল একেএম জিয়াউর রহমান বলেন, আমরা বিদ্যমান আটটি ইপিজেড ছাড়াও আরও তিনটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, যেখানে বিনিয়োগকারীরা তাদের সমস্ত বিনিয়োগের প্রয়োজনে ওয়ান-স্টপ পরিষেবা পেতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিবাংলাদেশে বিনিয়োগবিডা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT