চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহানায়ক উত্তম কুমারের বাড়িতে গোবিন্দ!

রাধামাধব মণ্ডলরাধামাধব মণ্ডল
১০:০৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২১
বিনোদন
A A

কলকাতায় রয়েছেন তিনি দীর্ঘ দিন। মহানায়ক উত্তম কুমারের নাতবৌ দেবলীনা কুমারের সঙ্গে জি বাংলার রিয়্যালিটি শো-তে কাজ করছেন বেশ কিছু দিন। গৌরব-দেবলীনার সঙ্গে আড্ডা দিতে তাদের বাড়িতে গোবিন্দ পা রাখলেন।

দেবলীনা কুমার জানিয়েছেন, কথায় কথায় গোবিন্দজি জানতে চেয়েছিলেন, আমি এখন কোথায় থাকি? মহানায়কের নাম শোনার পরেই তিনি উৎসাহিত হয়ে পরেন।

এসবের মাঝেই দেবলীনা আমন্ত্রণ জানান তাকে, বাড়িতে আসার জন্য।

বৃহস্পতিবার রাতে বলিউড তারকা গোবিন্দ বেশ কিছু সময় কাটিয়ে যান অভিনেত্রী দেবলীনা তথা উত্তম কুমারের বাড়িতে। দেবলীনার বাবা বিধায়ক দেবাশিস কুমার, মা দেবযানী কুমারের পাশাপাশি সে সময় তাদের বাড়িতে উপস্থিত ছিলেন অভিনেতা, মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়-সহ মহানায়কের পরিবারও।

ইনস্টাগ্রামে দেবলীনা কুমার সেই ছবি ভাগ করে নিয়েছেন তার অনুগামীদের জন্য। আড্ডা ছাড়াও পরিবারের সব সদস্যের সঙ্গে আলাদা করে ছবিও সে সময় তুলেছিলেন অভিনেতা গোবিন্দ। তাকে দেখা গিয়েছে গৌরব-দেবলীনা, দেবাশিস-দেবযানী, মহানায়কের নাতনি নবমিতা-মৌমিতা, নাতজামাই সহ দুই পুত্রবধূর সঙ্গেও, বিভিন্ন ছবিতে।

জিজ্ঞেস করা হলে, অভিনেত্রী দেবলীনা বললেন, গোবিন্দ যত বড় তারকা, ততটাই আন্তরিক। সব সময় মাটির কাছাকাছি থাকেন তিনি। সামান্য কয়েক দিনের পরিচয়। সেই সূত্রেই তিনি চট্টোপাধ্যায় বাড়িতে এলেন। গোবিন্দজির আন্তরিকতায় আমরা মুগ্ধ। সহাস্য বলেন অভিনেত্রী।

Reneta

জানা যায়, গোবিন্দ মহানায়কের বাড়িতে প্রায় দেড় ঘণ্টা ছিলেন। রাতে তিনি কিছু খাননি যদিও। তাই দেবলীনার আফসোস, ‘কিচ্ছু খাওয়াতে পারিনি তাকে।’ কুমার পরিবারের তরফে বলিউড তারকাকে পাঞ্জাবি, মিষ্টি উপহার দেওয়া হয় এদিন।

গোবিন্দ এবং দেবলীনা আপাতত নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ এক সঙ্গে কাজ করছেন। এই শো-এর অন্যতম বিচারক এই বলিউড তারকা। বিচারক হিসেবে রয়েছেন জিৎ, শুভশ্রীও। অন্য দিকে প্রতিযোগীদের চার ‘গুরু’-র এক জন ‘গৌরব-ঘরনি’। ইতিমধ্যেই এই শো-এ অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। চলতি সপ্তাহের শনি-রবিবার অতিথি বিচারকের আসনে দেখা যাবে বলে জানা যায়, অভিনেত্রী কোয়েল মল্লিককে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তম কুমারকোয়েলগানগোবিন্দশুভশ্রীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসাকে ছুঁলেন মেসি

জুন ১৭, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

জুন ১৭, ২০২৬

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT