চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মহানগর’-এ মুগ্ধ প্রসেনজিৎ, ফোন করে নিপুণকে যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ১১, জুলাই ২০২১
বিনোদন
A A
প্রেসিডেন্টের চরিত্রে প্রসেনজিৎ, নাটকের পোস্টার, বাংলাদেশি টেলিভিশন সিরিজ. Channel i News - চ্যানেল আই নিউজ

হইচই অ্যাপে মুক্তি পাওয়া বাংলাদেশের নির্মাতা আশফাক নিপুণের বানানো ওয়েব সিরিজ ‘মহানগর’। মুক্তির পর থেকে  বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া থেকেও ব্যাপক ইতিবাচক সাড়া পেয়ে আসছেন নির্মাতা।

সেই প্রশংসার পালে নতুন করে হাওয়া লাগালেন পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি ‘মহানগর’র পরিচালক আশফাক নিপুণকে মুঠোফোনে ভূয়সী প্রশংসা করেন। আশফাক নিপুণ তার ভেরিফায়েড ফেসবুকে রবিবার বিকেলে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

প্রসেনজিতকে বলা হয় ‘মিস্টার টলিউড’। কলকাতার বাংলা সিনেমার দুর্দিনে তিনি একাই হাল ধরেছিলেন। তার মতো তারকার কাছ থেকে প্রশংসা পেয়ে আশফাক নিপুণ আবেগে ভাসছেন। পাশাপাশি তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে জানান।

Banglabid

ফেসবুক পোস্টে আশফাক নিপুণ লেখেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। কিছুক্ষণ আগে ভারতের কিংবদন্তীতুল্য অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্টি স্বয়ং আমাকে কল করে ‘মহানগর’র ভূয়সী প্রশংসা করেছেন।

আশফাক নিপুণ তার পোস্টে উল্লেখ করেন, প্রায় ১৫ মিনিট কথা হয়েছে উনার সঙ্গে, পুরাটাই ছিল ‘মহানগর’ নিয়ে।

আশফাক নিপুণ আরও লেখেন, ‘মহানগর’র গল্প, পারফরম্যান্স, কাস্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি (প্রসেনজিৎ)। এর গল্প বলার ধরনে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্স উনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় নিয়ে উনার মুগ্ধতা কম ছিলই না! এটাও বললেন, করিম (মোশাররফ করিম) ভাইয়ের মত অভিনেতা এখন ওই বাংলাতেও আর দেখা যায় না।

Reneta

নিপুণ তার পোস্টের মাধ্যমে জানান, প্রজেনজিৎ শিশুর মতো আগ্রহ নিয়ে ‘মহানগর’র শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন। সেইসঙ্গে ঋতুপর্ণ ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন। উৎপল দত্তর কথা বলছিলেন।

আশফাক নিপুণ বলেন, এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না।  ইউনিটের সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে ফোন রাখার আগে বারবার জোর দিয়ে বললেন ‘আপনার সিনেমা বানানো উচিৎ’। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিৎ সিনেমা বানানো। সিনেমা আপনার জায়গা।

সবশেষে আশফাক নিপুণ কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, একেবারে হৃদয় থেকে বিনম্র সম্মান। আরও গল্প বলার সাহস অনুভব করছি। ধন্যবাদ বুম্বা দা (প্রসেনজিৎ চ্যাটার্জি)।

গত ২৫ জুন থেকে হইচই বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ‘মহানগর’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। অভিনয় করেছেন মোশাররফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান, শ্যামল মাওলা, জাকিয়া বারি মম, লুতফর রহমান জর্জ, খায়রুল বাসার, নাসির উদ্দিন খান, নিশাত প্রিয়ম, রুকাইয়া জাহান চমক, শাহেদ আলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশফাক নিপুণখায়রুল বাসারজাকিয়া বারি মমনাসির উদ্দিন খাননিশাত প্রিয়মপ্রসেনজিৎমোশাররফ করিমমোস্তাফিজুর নূর ইমরানলিড বিনোদনশাহেদ আলীশ্যামল মাওলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীসহ ১২ জন নিহত

পরবর্তী

ইউরো ফাইনালকে ঘিরে গণজমায়েত বিষয়ে সতর্ক করলো লন্ডন পুলিশ

পরবর্তী
লন্ডনে নিরাপত্তা বাহিনী গণজমায়েতের জন্য সতর্ক অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো ফাইনালকে ঘিরে গণজমায়েত বিষয়ে সতর্ক করলো লন্ডন পুলিশ

চ্যানেল আই অনলাইন থেকে কোরবানির পশু কেনার অনলাইন পরিষেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ পেমেন্টে ঘরে বসেই কিনুন কোরবানির পশু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT