হলিউড তারকা ব্র্যাড পিটের পরবর্তী ছবিতে তাকে মহাকাশে যাত্রা করতে দেখা যাবে। সায়েন্স ফিকশন ধাঁচের ‘অ্যাড অ্যাস্ট্রা’ ছবিটি পরিচালনা করবেন জেমস গ্রে। ৫৩ বছর বয়সী ব্র্যাড পিটকে ছবিতে অটিস্টিক একজন স্পেস ইঞ্জিনিয়ারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
এক সাক্ষাৎকারে পরিচালক জেমস গ্রে জানান, এ বছর ১৭ জুলাই থেকে ছবিটির শুটিং শুরু হবে। বললেন, ‘সায়েন্স ফিকশন বেশ জটিল। কারণ এতে অনেক কাল্পনিক বিষয় আছে। আমি চেষ্টা করব কাল্পনিক বিষয়গুলোকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করার।’
ছবিতে ২০ বছর আগে মহাকাশে বাবার নিরুদ্দেশ হওয়ার রহস্য জানার জন্য ছেলে ব্র্যাড পিটের নেপচুন যাত্রার নানা ঘটনা দেখানো হবে। ছবিটি কবে মুক্তি পাচ্ছে, সে ব্যাপারে এখনো কিছু জানাননি ছবির পরিচালক। হিন্দুস্তান টাইমস।







