মহাকাশে ভারতের প্রথম নভোচারী ছিলেন কল্পনা চাওলা। সেই সাহসী নারীর জীবন নিয়ে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র। আর কল্পনা চাওলার ভূমিকায় ভাবা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে।
এরমধ্যেই নিজেকে আন্তর্জাতিক পরিসরের একজন সুঅভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন প্রিয়াঙ্কা।
‘কোয়ানটিকো’ আর ‘বেওয়াচের’ মতো হলিউড প্রোডাকশন শেষ। এবার নিজ দেশের সিনেমাকেই আরও উঁচু মাপে নিয়ে যাবার অভিযানে নামছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার প্রডাকশন দল এরইমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ‘প্রিয়া মিশ্র’ নামের একেবারে নবীন একজন পরিচালকের কাঁধেই চেপেছে পরিচালনার ভার। আর প্রযোজনা প্রতিষ্ঠানটিও একেবারে নতুন।
মহাকাশযান কলম্বিয়ায় চড়ে কল্পনা চাওলা প্রথম উড়েছিলেন সেই ১৯৯৭ সালে। আর ২০০৩ এর দ্বিতীয় অভিযানে নির্মম মৃত্যু হয় তার। স্পেসে তিনি একত্রিশ দিন কাটিয়েছিলেন।
এবার প্রিয়াঙ্কা ফুটিয়ে তুলবেন সেই বীরত্বের কাহিনী। প্রিয়াঙ্কার এখনকার ব্যস্ততা ‘বেওয়াচের’ প্রচারণা নিয়ে। টাইমস অব ইন্ডিয়া








