চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাঅষ্টমী আজ, এবারও হচ্ছে না কুমারী পূজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ
A A
শুভ মহাশিবরাত্রি উপলক্ষে প্যান্ডেল ও প্রতিমা সাজানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর পর আজ মহাঅষ্টমী। দেশে সব বয়সী বাঙালি হিন্দু ধর্মাবলম্বী মানুষের মনে বিরাজ করছে আনন্দের জোয়ার। বিভিন্ন পূজা মন্ডপে ধর্মপ্রাণ জনতার ভিড় বাড়তে শুরু করেছে। তবে মহাঅষ্টমী শুরু হলেও মহামারির কারণে এবারও হচ্ছে না কুমারী পূজা।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশনসহ রাজধানীর কোনো মন্দিরেই কুমারী পূজার আয়োজন করা হয়নি। গত বছরও হয়নি এ পূজা।

মহাঅষ্টমীতে রাত ১১টা ৫৪ মিনিটে সন্ধি পূজা শুরু হবে এবং শেষ হবে রাত ১২টা ৪২ মিনিটে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এর আগে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত সোমবার শুরু হয় শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে ১৫ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।

এ বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩০ হাজার ২১৩টি। ঢাকা মহানগরে এবার পূজা হচ্ছে ২৩৮টি মণ্ডপে। এর মধ্যে সূত্রাপুর থানায় সবচেয়ে বেশি ২৫টি মণ্ডপ, কোতোয়ালি থানায় ২১টি, ওয়ারীতে ১৬টি, গেন্ডারিয়ায় ১৪টি, হাজারীবাগে ১৩টি, তুরাগে ১২টি, বাড্ডায় ১০টি, বনানীতে ৯টি, মোহাম্মদপুরে ৯টি, দারুসসালাম ও গাবতলীতে ৮টি, ডেমরায় ৮টি এবং তেজগাঁও থানায় ছয়টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমারী পূজাদুর্গাপূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT