চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহসিনের চেষ্টায় হাজারও মানুষের মুখে হাসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৮, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন সব প্রতিবন্ধকতা জয় করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনার কঠিন সময়ে হাসি ফুটিয়েছেন হাজারও পরিবারের মুখে। শারীরিকভাবে নিজে শতভাগ ফিট না হলেও তার অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে সব বাধা।

মহসিন হুইলচেয়ার ক্রিকেট দল ও হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে ফান্ড গঠন করেন করোনাকালের শুরুতেই। নিজ এলাকা টঙ্গীতে ফিজিক্যালি চ্যালেঞ্জড ও ৩,২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।

এছাড়া ঢাকার উত্তরা, মিরপুর, কালশি, পল্লবী, বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন এলাকায় ৪,০০০জন শারীরিক প্রতিবন্ধকতার মুখে থাকা ব্যক্তির পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ইয়ুথ পলিসি ফোরাম এবং বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেটের যৌথ উদ্যোগে ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশালে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন মহসিন। ঢাকার বাইরে আরও ১,০০০ শারীরিক প্রতিবন্ধকতা ও হতদরিদ্রতার মাঝে থাকা পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দেয়ার পরিকল্পনা চলছে বলে জানালেন এ ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অরিয়ন, এপিলন, সেভ মিশন বাংলাদেশ, বিওয়াইএলসি, ডব্লিউ ইএফ (ঢাকা হাব), হিরোস ফর অল, অল ফর ওয়ান, এম স্পোর্টস, এনডিডি, বিডি ক্রিক টাইম, ইউসিডি -এসকল প্রতিষ্ঠানের কাছ থেকে খাদ্যসামগ্রী নিয়ে এসে প্রতিবন্ধকতা ও অসহায় অবস্থায় থাকা মানুষদের দেয়া হয়েছে মহসিনের ব্যবস্থাপনায়।

ব্র্যাক ৩০০ শারীরিক প্রতিবন্ধকতায় থাকা পরিবারের মাঝে নগদ ১,৫০০ টাকা করে বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করেছে। মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগে এত এত প্রতিষ্ঠানকে পাশে পাবেন ভাবতেই পারেননি মহসিন। কল্যাণকর উদ্যোগে এগিয়ে আসায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটমহসিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT