চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্তিষ্কে আক্রমণ করছে মশাবাহিত নতুন রোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A
মশা-নতুন মশাবাহিত রোগ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মশাবাহিত একটি মারাত্মক রোগ দেখা দিয়েছে, যার প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস (ইইই) নামের এই ভাইরাসটি মস্তিষ্কে সংক্রমণ ঘটায়। এই ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্ক ফুলে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়।

ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টিতে অবস্থিত স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পরীক্ষাধীন মুরগিগুলোর মধ্যে অনেকগুলোর দেহেই ইইই জীবাণু পাওয়া গেছে। এই জীবাণু মশার মাধ্যমে খুব সহজেই মানবদেহেও ছড়িয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রে মূলত কোনো এলাকায় মশাবাহিত রোগের প্রাদুর্ভাব নির্ণয়ের জন্য মুরগি ব্যবহার করা হয়। যেসব এলাকায় মশা বেশি, সেসব এলাকায় আলাদা খাঁচার তৈরি করে বেশ কিছু মোরগ-মুরগি লালনপালন করা হয়। এর কিছুদিন পর থেকে নির্দিষ্ট সময় পরপর তাদের দেহ থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা হয় ওই এলাকার মশার কামড়ে বিশেষ কোনো জীবাণু ছড়াচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য।

সাধারণত ওয়েস্ট নাইল ভাইরাস এবং ইইই’র সংক্রমণ পরীক্ষার জন্য এভাবে মুরগি ব্যবহার করা হয়। এর সুবিধা হলো, কোনো এলাকায় মশার কামড় থেকে এসব ভাইরাস মুরগির দেহ আক্রমণ করলে তা রক্ত পরীক্ষায় শনাক্ত করা যায় ঠিকই, কিন্তু এতে মুরগির দেহে ভাইরাসের কোনো প্রভাব পড়ে না।

অরেঞ্জ কাউন্টিতে ইইই ভাইরাসে আক্রান্ত মুরগির সংখ্যা আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে বলে বিবৃতিতে জানিয়েছে ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ। এর ফলে জীবাণুটির মানবদেহে সংক্রমণের আশঙ্কা আগের চেয়ে অনেকখানিই বেড়ে গেছে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে গড়ে মাত্র ৭টি করে ইইই আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়। আক্রান্তের সংখ্যা এখনো কম হলেও রোগটি মারাত্মক। ইইই’তে আক্রান্ত রোগীর ৩০ শতাংশই মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়।

মশার কামড়ে জীবাণু দেহে প্রবেশের ৪ থেকে ১০ দিন পর সংক্রমণের লক্ষণ দেখা দেয়। এ রোগের লক্ষণের মধ্যে রয়েছে: হঠাৎ তীব্র মাথাব্যথা, কাঁপুনি দিয়ে তীব্র জ্বর এবং বমি। সংক্রমণ গুরুতর পর্যায়ে চলে গেলে মানসিক ভারসাম্যহীনতা, খিঁচুনি হতে পারে। এমনকি রোগী কোমায়ও চলে যেতে পারে।

ট্যাগ: মশামশাবাহি রোগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার জিয়ার জামিন শুনানি মুলতবি

পরবর্তী

সবার দায় দেখছেন তামিম

পরবর্তী

সবার দায় দেখছেন তামিম

বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টাই সিএনজি স্টেশন খোলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT