চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোর আগে সাংহাই উৎসবে ফারুকীর ‘ডুব’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৮:০৪ অপরাহ্ণ ১১, জুন ২০১৭
বিনোদন
A A
সাংহাই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘ডুব’

সাংহাই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘ডুব’

মুক্তির আগেই একের পর সফলতায় ভাসছে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘ডুব’। রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে এটি প্রদর্শিত হবে। এটা সফলতার পুরাতন খবর। নতুন খবর হলো চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগেও এটি প্রদর্শিত হতে যাচ্ছে। উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে। আজ রোববার দুপুরে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে অফিসিয়াল পেজে এই খবরই জানানো হয়েছে।

এখানে লেখা হয়েছে—‘জাজের ছবি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎ​সবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। অস্কার, কান এবং ভেনিস উৎ​সবে অংশ নেওয়া প্রখ্যাত পরিচালকদের সঙ্গে এই প্রতিযোগিতায় কে জিতবে, আমরা জানি না। কিন্তু তিন হাজার নতুন ছবির মধ্য থেকে মূল প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া বাংলা ছবির জন্য গৌরবের। আর এই গৌরবের অংশীদার সবাই। দেখা হবে রেড কার্পেটে। সঙ্গে থাকুন।’

এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মুক্তির আগেই একের পর আনন্দের সংবাদ। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। উৎসব শুরু হবে ১৮ জুন, শেষ হবে ২৭ জুন। এর মাঝে ২২ জুন ছবিটি প্রদর্শিত হবে। সেখানে আমি, মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা উপস্থিত থাকব। আশা করছি, ঈদের আগে ভালো সংবাদই বয়ে আনতে পারব সেখান থেকে।’

একই সময়ে মস্কো চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবেও প্রদশিত হবে ‘ডুব’ ছবিটি। এ ব্যাপারে তিনি বলেন, ‘সাংহাই উৎ​সবের পর সেখান থেকেই যাব মস্কোতে। সেখানেও থাকব আমরা তিনজন। এই উৎসব চলবে ২৯ জুন পর্যন্ত। উৎসব শেষে এ মাসেই দেশে ফিরব।’

‘ডুব’ ছবি প্রযোজনা করেছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। ছবিটির সহপ্রযোজক ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। এতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।

ছবি: সংগৃহীত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT