চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে হামলাকারীর গায়ে জেলখানার পোশাক, হাতে হাতকড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউজিল্যান্ড-মসজিদে হামলা-ট্যারান্ট-বিচার শুরু

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো ব্রেনটন ট্যারান্টকে রিমান্ডে পাঠিয়েছেন দেশটির একটি আদালত।

স্থানীয় সময় শনিবার আটাশ বছর বয়সী অস্ট্রেলিয়ার এ নাগরিককে জেলখানার সাদা পোশাক ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। সেখানেই আদালত তাকে জামিন অযোগ্য পুলিশি হেফাজতে রিমান্ডের আদেশ দেন।

৫ এপ্রিল ট্যারান্টকে আবারও আদালতে হাজিরার তারিখ দেয়া হয়েছে। ততদিন তিনি পুলিশের হেফাজতেই থাকবেন।

বন্দুক হামলায় দু’টি মসজিদের ৪৯ জনকে হত্যা করলেও প্রথমে হামলাকারীর বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের অভিযোগ এনে তাকে আদালতে হাজির করা হয়। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।

হামলার ঘটনায় আরও ৩ জনকে আটক করে একজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলেও বাকি দু’জনের ব্যাপারে তদন্ত চলছে বলে নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালায় বন্দুকধারী। ওই হামলায় তিন বাংলাদেশিসহ নিহত হন ৪৯ জন। এছাড়া আহত হন আরো ৪০ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

Reneta

মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে এ হামলার ঘটনায় একজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। হামলাকারী ফেসবুক লাইভ চালু করে হামলা চালায়, সেই লাইভ ভিডিও থেকে হামলাকারীর ছবি প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।

হামলার কঠোর নিন্দা জানিয়ে নিউজিল্যান্ডের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বনেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাইস্টচার্চক্রাইস্টচার্চ হামলামসজিদে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

জুলাই ১০, ২০২৬

কোটা আন্দোলন যে সরকার পতনে রূপ নেবে, তা কল্পনাই করেননি অনেক শিক্ষার্থী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT