চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দলের দেরি হয়েছিল বলেই…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

খুব বেশি নয়, মিনিট দশেকের দেরি! এই দেরিটুকুই বাংলাদেশ ক্রিকেট দলকে রাখল নিরাপদ দূরত্বে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় পর আলোচনায় তামিম-মিরাজদের দশ মিনিট দেরি, সেটি হয়েছিল বলেই তো অপূরণীয় ক্ষতির সামনে পড়তে হল না বাংলাদেশকে।

ক্রাইস্টচার্চে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরুর কথা ছিল শনিবার। সেটি বাতিল করা হয়েছে মসজিদে সন্ত্রাসী হামলার পর। টাইগার দলের ক্রিকেটাররা হোটেলে নিরাপদ আশ্রয়ে আছেন। শিগগিরই দেশের বিমানে চাপবেন। সেটি আরও দশ মিনিট বা দশ ঘণ্টা দেরিতে হলেও আপাতত সমস্যা নেই!

তৃতীয় টেস্টের আগেরদিন শুক্রবার, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিয়ম মেনে সংবাদ সম্মেলনে। সিরিজে ২-০তে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া হয়েছে, হোয়াইটওয়াশ ঠেকানো সম্ভব? একাদশে কোনো পরিবর্তন? অথবা ক্রিকেটারদের কৌশলে? সাকিবের অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পেয়ে কঠিন সময় যাচ্ছে, মাহমুদউল্লাহ নিজে নিশ্চয় ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা আঁটছেন? এমন অনেক প্রশ্নের তালে তালে একটু দেরিতেই শেষ হল টাইগার অধিনায়কের সংবাদ সম্মেলন।

মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশের ক্রিকেটারদের মসজিদে যাওয়ার রুটিন। নির্ধারিত ছিল স্থানীয় সময় দুপুর দেড়টায় নামাজের জন্য পৌঁছাবেন তারা। কিন্তু অধিনায়কের সংবাদ সম্মেলন শেষ হতে দেরি, তাতে মসজিদে যেতেও মিনিট দশেক দেরি। এই দশ মিনিটের মাঝেই ঘটে যায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাটি।

হ্যাগলি ওভাল মাঠের অনতিদূরের ওই মসজিদের কাছে যখন বাংলাদেশ দলের বাস পৌঁছায়, ততক্ষণে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে রক্তের ঢেউ। জুম্মার নামাজের জন্য তামিম-মিরাজরা আর বাস থেকেই নামতে পারেননি। বাসে বসেই প্রত্যক্ষ করেন একর পর এক রক্তাক্ত মানুষ বেরিয়ে আসছে সেখান থেকে। ঘটনা বুঝতে বুঝতেই নিরাপত্তা বাড়তে থাকে মসজিদ এলাকাটির।

ক্রিকেটাররা দ্রুত হ্যাগলি ওভালে ফেরত আসেন, পায়ে হেঁটেই। শুরুতে মাঠের ড্রেসিংরুমে আশ্রয় নেন। সেখানে কাটে ঘণ্টা দুয়েকের মতো। পরে তাদের নিরাপদে টিম হোটেলে সরিয়ে নেয়া হয় বলে জানান দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

Reneta

তার খানিক পরেই সন্ত্রাসী হামলার ঘটনায় বাতিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টটি। টুইটারে দেশটির ক্রিকেট বোর্ড জানায়, বিসিবির সঙ্গে যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিরাপদ দূরত্বে ফিরে ওপেনার তামিম ইকবাল টুইটারে ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। দোয়া চেয়েছেন সবার জন্য। লিখেছেন, ‘পুরো দল বন্দুকধারীর হামলা থেকে রক্ষা পেয়েছে। ভয়ঙ্কর অভিজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

হতাহতের সংখ্যা প্রকাশ হতে শুরু করেছে। ইতিমধ্যেই ৪০ পেরিয়ে গেছে মৃতের সংখ্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT