চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীর জামিন

রুমন রেজারুমন রেজা
৬:২৭ অপরাহ্ন ২১, সেপ্টেম্বর ২০২০
- লিড নিউজ, জনপদ, নারায়ণগঞ্জ
A A
মসজিদে বিস্ফোরণ

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় গ্রেপ্তার তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে দুই দিনের রিমান্ড শেষে পুলিশ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তাবুজ্জামানের আদালতে আসামীদের হাজির করে। আদালতে শুনানির সময় আসামী পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত দু’পক্ষের শুনানী শেষে ৫০০ টাকার বন্ডে তিতাসের চার কর্মকর্তা এবং চার কর্মচারীর জামিন মঞ্জুর করেন।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতান মাহমুদ জানান: জামিনপ্রাপ্ত আসামীরা হলেন– তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারি প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারি প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

এর আগে গত শনিবার সকালে এই আটজনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। এরপর সিআইডি প্রধান ডিআইজি মাইনুল হাসান প্রেস বিফ্রিংয়ে জানান, গ্রেপ্তারকৃতরা সবাই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে। বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশা’র নামাজ চলাকালে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। পরে মসজিদের নিচে গ্যাসের লাইনে লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানায় তিতাসের তদন্ত কমিটি।

এ ঘটনায় তিতাসের এই আট কর্মকর্তা কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানা পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করলে পরবর্তীতে এর তদন্তভার দেয়া হয় সিআইডি’কে।

Reneta

এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি মুসল্লিদের অবস্থা আশঙ্কাজনক।

Jui  Banner Campaign
ট্যাগ: জামিননারায়ণগঞ্জমসজিদে বিস্ফোরণরিমান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিছু রাজনৈতিক দল ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালাচ্ছে: ইসলামী আন্দোলন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫ স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT