চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যুতে মোট মৃত ২৯ জন

রুমন রেজারুমন রেজা
২:৩৭ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মসজিদে আগুনের ঘটনায় আহত আব্দুস সাত্তার নামে আরও একজন মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি আরো সাতদিনের জন্য সময় চেয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহেরা ববি জেলা প্রশাসকের সাথে দেখা করে তদন্তের সময় বাড়ানোর জন্য আবেদন করেন। এ কমিটির দায়িত্ব ছিল ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার।

তিতাস গ্যাস খোঁড়াখুঁড়ি কাজের জন্য শুক্রবার থেকে গ্যাস লাইন বন্ধ রাখায় জনসাধারণ চরম ভোগান্তির মধ্যে আছে। তদন্তের বাইরেও জনসাধারণ যেসব সমস্যাগুলো বলছে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জানিয়ে জেলা প্রশাসক বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যেগুলো তার অধীনস্থ সে ব্যাপারে ব্যবস্থা নিবেন। অন্য সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিবেন।

তিনি বলেন, এরই মধ্যে মসজিদের দুর্ঘটনায় নিহতদের তালিকা প্রধানমন্ত্রীর কার্যলয়ে পাঠানো হয়েছে। এ ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অর্ধশত মানুষ দগ্ধ হয়। যাদের মধ্যে গুরুতর ৩৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে ভর্তি করা হয়েছিল।

এশার নামাজের সময় ঘটা ওই বিস্ফোরণে দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে পরিস্থিতি খারাপ হওয়ায় তাদেরকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে ভর্তি করা হয়।

Reneta

বিস্ফোরণে মসজিদের ভেতর আগুন জ্বলে উঠে এবং কাঁচ ভেঙে মুসল্লিরা আহত হয়। মসজিদের ভেতরের ৬টি এসি দুমড়ে মুচড়ে গেছে। ২৫টি সিলিং ফ্যানের পাখা বাঁকা হয়ে গেছে।

প্রাথমিকভাবে মসজিদের এসি থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হলেও পরে ফায়ার সার্ভিস জানায়, ওই মসজিদের নিচ দিয়ে যাওয়া গ্যাস পাইপ লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জমসজিদে বিস্ফোরণমৃত্যুহতাহত
শেয়ারTweetPin

সর্বশেষ

২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা

এপ্রিল ১৮, ২০২৬

চলে গেলেন কিংবদন্তী শিল্পী কানাই দাস বাউল

এপ্রিল ১৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি ‘জেরাল্ড ফোর্ড’, যাচ্ছে আরও একটি

এপ্রিল ১৮, ২০২৬

দিনাজপুরে তরুণ কৃষি উদ্যোক্তারা স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন

এপ্রিল ১৮, ২০২৬

বৈশাখে বাইসাইকেলে গ্রাম মাতালো স্কুলছাত্রীরা

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT