চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসানসোলের সেই ইমামের জন্য এবার কবীর সুমনের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

বাংলার সমস্ত ন্যায্য দাবী দাওয়ার পক্ষে গানে কণ্ঠেই প্রতিরোধে নামেন শিল্পী কবীর সুমন। এটা তার পুরনো অভ্যেস। সম্প্রতি ভারতের আসানসোলের নুরানি মসজিদের ইমামের নজির স্থাপন করা ঘটনায় তাকে নিয়ে গান রচনা করলেন এই শিল্পী।

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে গেল মঙ্গলবার বিকেলে রেলপাড় এলাকা থেকে নিখোঁজ হয় আসানসোলের নুরানি মসজিদের ইমাম রশিদির ১৬ বছর বয়সী ছেলে শিবতুল্লা রশিদি। বুধবার তার মরদেহ উদ্ধার হয়। আর এরপরেই সাম্প্রদায়িকা দাঙ্গা দানা বেধে উঠে গোটা এলাকায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পুত্রের জানাজার সময় ইমাম আসানসোলবাসীর কাছে শান্তির আহ্বান জানান। বলেন, কোনও প্রতিহিংসা নয়। প্রতিশোধ নিতে যদি কারোর মৃত্যু ঘটানো হয়, তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাব। আমি তোমাদের সঙ্গে ৩০ বছর ধরে আছি, আমাকে যদি তোমরা ভালোবাসো তাহলে আর কাউকে যেন এভাবে মরতে না হয়।

পুত্রের লাশের সামনে একজন পিতার এমন বাক্য ছুঁয়ে যায় গোটা বিশ্বকে। একজন মসজিদের ইমামের মধ্যে এমন মানবতার ডাক স্পর্শ করে দ্রোহী কবি কবীর সুমনকেও। তাইতো ফেসবুকে তিনি ইমামের পক্ষে কথা বলে উঠেন। এমনকি আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল রশিদিকে ‘ভারতরত্ন’ খেতাবে ভূষিত করার দাবি জানান তিনি। ইমাম রশিদির গণসংবর্ধনার আয়োজন করারও দাবি তুলেছিলেন নিজের ফেসবুকে। কিন্তু এমন চাওয়ার পর কট্টরপন্থিরা কবীর সুমনের ফেসবুক একাউন্টটি গণ রিপোর্ট করে ব্লক করে দেয়।

Banglabid

কিন্তু রক্তে যার সত্য বলার স্পৃহা, তার কণ্ঠস্বর রোধ কি একটি ফেসবুক একাউন্ট ব্লক করে দিলেই সম্ভব! ফলে নুরানি মসজিদের সেই মানবিক মানুষটির জন্য গেয়ে উঠেন কবীর সুমন। গানের মাধ্যমে ইমদাদুল রশিদির মানবিকতাকে তুলে ধরেন। তার আগে ভারত বর্ষের মানবিক মূল্যবোধ নিয়ে কথা বলেন তিনি।

ইউটিউবে দেয়া গানটি চারদিকে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে কবীর সুমন আরো বলেন: ইমাম রশিদিকে নিয়ে কথা বলায় এরআগে আমার একটি একাউন্ট ব্লক করা হয়েছে। এই গানটি তাই আমি আমার ফেসবুকে দিচ্ছি না। তাহলে এই একাউন্টটাও ব্লক করে দেয়া হবে। আপনারা এই গানটি ছড়িয়ে দিন।

পুত্র খুন হয়ে যাওয়ার পর ইমাম রশিদির মানবিকতায় মুগ্ধ কবীর সুমন তার ফেসবুকে লিখেছিলেন: সাচ্চা মানুষ নুরানি মসজিদের ইমাম, যাঁর ছেলেকে ঐভাবে খুন করল হিন্দুত্বের অভিভাবকরা। এই ইমাম সাহেবকে ভারতরত্ন দেওয়া হবে না? সব রাজনৈতিক দলের, বিশেষ করে এ রাজ্যের তৃণমূল, সি পি আই এম, বিজেপি, নকশালপন্থী বিপ্লবীরা কী বলেন?

Reneta

মসজিদের সেই ইমামের জন্য এবার কবীর সুমনের গান:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবীর সুমনলিড বিনোদন
শেয়ারTweetPin4

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT