চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশা থাকুক দূরে

নুসরাত শারমিননুসরাত শারমিন
১২:০২ অপরাহ্ন ১৯, জুলাই ২০১৭
লাইফস্টাইল
A A
মশা

একটি রোগের কথা আজকাল খুব শোনা যাচ্ছে। রোগটির নাম হলো চিকুনগুনিয়া। এডিস মশার কামড়ে এই রোগ ছড়ায়। আর তাই মশা এখন একটি আতংকের নাম। মশার কারণে চিকুনগুনিয়া ছাড়াও ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসহ আরও অনেক কঠিন রোগ হতে পারে। তাই মশা থেকে সাবধান থাকা জরুরি। ঘরোয়া কিছু পদ্ধতিতেই মশার কামড় থেকে রেহাই পাওয়া সম্ভব। জেনে নিন সেগুলো সম্পর্কে।

জমে থাকা পানি ঢেকে রাখুন
হুট-হাট পানি চলে যায়। তাই কিছু পানি জমিয়ে রাখেন অনেকেই। এই জমে থাকা পানিতেই কিন্তু বংশ বিস্তার করে এডিস মশা। তাই জমে থাকা পানি অবশ্যই ভালো করে ঢেকে রাখতে হবে যাতে মশা ডিম পারতে না পারে।

আলোর সাহায্য নিন
আলো মশাকে আকর্ষণ করে। সাধারণত লাইটের আশেপাশে বেশি ঘুরোঘুরি করে মশা। তাই রাতে ঘুমানোর আগে বেশ কিছুক্ষণ হলুদ বাগ লাইট কিংবা এলইডি লাইট জ্বালিয়ে রাখুন। এবার মশার ব্যাট দিয়ে মশা নিধনে নেমে পড়ুন।

রসুন
মশা মারতে এবং মশাকে বিরক্ত করতে রসুন বেশ কার্যকরী। রসুনের গন্ধ মশা পছন্দ করে না। তাই রসুন ছেঁচে রস স্প্রে করে রাখুন পুরো ঘরের কোনায় কোনায়। এতে মশার উপদ্রব কিছুটা হলেও কমবে।

নিম তেল
সমান অনুপাতে নিম তেল এবং নারিকেল তেল মিলিয়ে নিন। এবার এই তেল একটি বোতলে সংরক্ষণ করুন। মশার কামড় থেকে বাঁচতে এই তেলের জুড়ি নেই। পুরো শরীরে এই তেল লাগিয়ে রাখলে মশা কামড়াবে না। সেই সঙ্গে প্রাকৃতিক এই তেল ত্বকও ভালো রাখবে।

তুলসী
ব্যালকনিতে তো কত গাছই আছে। একটি তুলসী গানও লাগিয়ে ফেলুন। কারণ তুলসী গাছ মশা থেকে রক্ষা করবে আপনাকে। তুলসীর রস ছেকে পুরো শরীরে স্প্রে করে নিন। মশা আপনার ধারে কাছেও আসবে না। ফেমিনা।

Jui  Banner Campaign
ট্যাগ: চিকনগুনিয়াচিকুনগুনিয়াডেঙ্গুমশামশার কামড়ম্যালেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অনেক দিন পর নানি বাড়ি এসেছি, ধানের শীষে ভোট চাইতে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT