লাইফস্টাইল

মশলা চায়ের যত গুণ

মশলা চায়ের কাপ ও উপকরণ সহ ছবি, স্বাস্থ্যকর পানীয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি গরম মশলা চায়ের কাপ, সঙ্গে দারুচিনি, লবঙ্গ ও অন্যান্য উপকরণ দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মনকে ভাল রাখতে এবং শরীরকে চাঙ্গা রাখতে চা পানের বিকল্প নেই। চা যদি আবার হয় মশলাদার, তাহলে তো তার কথাই নেই। চায়ে মশলা মিশ্রিত করা মানে তাতে সম্পূর্ন ভিন্ন এক স্বাদ পাওয়া।

মশলা মিশ্রিত চা পানে একদিকে যেমন শরীরকে সতেজ করে তুলে অপরদিকে মশলা চা পানে রয়েছে নানান উপকার। পুষ্টিবিদদের মতে, সকালে এবং খাওয়ার পরে মশলা দেয়া চা পান করা শরীরের জন্য বেশ উপকারী। অতিরিক্ত তেল-মশলাদার খাবার খাওয়ার পরে হজমের সহায়তা করে এই পানীয়। মশলা চা পান করলে শরীরের টক্সিন দূর হয়।

মশলা চায়ের যত গুণ

তবে অনেকেই দুধ,চিনি দিয়ে মশলা চা খেতে পছন্দ করেন। সুস্বাস্থ্যের জন্য কালো চা কিংবা গ্রিন টি-র সঙ্গে মশলা মিশিয়ে খাওয়ায় বেশি উপকার পাওয়া যায়।

আদা, দারুচিনি,লবঙ্গ, এলাচ, জায়ফল, জাফরানের মতো মশলা শরীরের উষ্ণতা বৃদ্ধিতে দারুণ কার্যকর। এই পানীয় বিপাকক্রিয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতেও ভীষণ উপকারী।

সকালে মশলা চা নিয়মিত পান করলে তা ওজন কমাতেও সাহায্য করে। মৌরি, লবঙ্গ, দারুচিনি এবং জায়ফলের মতো মশলা ওজন কমাতে সাহায্য করে। এই মশলাগুলো শরীরের চর্বি কমাতে এবং খিদে কমাতেও সাহায্য করে।

মশলা চায়ের যত গুণ

হলুদ, জাফরান এবং লবঙ্গের মতো মশলাগুলো ব্যথা কমাতে সাহায্য করে। এ সব মশলায় থাকা উপাদানগুলো প্রদাহের সঙ্গে লড়াই করতে, ব্যথা এবং ক্ষত নিরাময়ে সহায়তা করে। দারুচিনি দিয়ে চা বানালে সেই চা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে সেই চায়ে ভুলেও চিনি দেয়া যাবে না।

কাজের ফাঁকে হঠাৎ ক্লান্তি বোধ করলে এক কাপ মশলা চায়ে চুমুক দিলেই তরতাজা অনুভব করা যায়। বাইরে থেকে কেনা এনার্জি ড্রিঙ্কগুলিতে ক্যাফিন থাকে, যা স্বাস্থ্যের জন্য ভাল নয়। তাই ক্লান্তি দূর করতে মশলা চা পান করা যেতে পারে। কারণ কোনও প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সুফল মিলবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…