চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশলাদার ছবিগুলো আমার রান্নাঘরে চুলা ধরায়: আদিল হুসেইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২১
বিনোদন
A A

‘পরীক্ষা’ এবং ‘নির্বাণ ইন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসায় ভাসছেন আদিল হুসেইন। সম্প্রতি তিনি কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সাথে। সাক্ষাৎকারে উঠে এসেছে তার কলকাতার সাথে সংযোগ, ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা সহ নানা বিষয়:

মনে হচ্ছে ভিন্ন ধারার ছবিই বলিউডের নতুন মূলধারা হয়ে উঠেছে…
হ্যাঁ, ভারতীয়রা এখন ভালো কন্টেন্ট দেখতে চান। তবে এরকম আরও অনেক ছবি তৈরি করা উচিত। আমি মনে করি যেই পরিবর্তনটা এসেছে, এটার আরো দীর্ঘ পথ পারি দেয়া বাকি। ভারতের দর্শকের স্বাদ একেক এলাকায় একেক রকম। একটা ভালো কন্টেন্ট নিয়ে সব এলাকার দর্শকের মন পেতে প্রোডাকশন হাউজের প্রচুর অর্থ প্রয়োজন। কন্টেন্ট ভিত্তিক ছবি বলিউডে কম নির্মাণ করা হয়, বাইরে বেশি হয়। এদেশের যেসব ছবিতে ভিন্ন ধারার বলা হয়, সেগুলোই ওসব দেশে মূল ধারার ছবি।

আপনার অনেক ভক্তই আপনাকে ‘ফোর্স টু’ বা ‘কমান্ডো টু’ এর মত মশলাদার ছবিতে দেখতে চান না…
প্রত্যেক ভক্ত যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে ১০০ রুপি করে প্রতি মাসে জমা দেন, তাহলে আমি এই ছবিগুলোতে অভিনয় করবো না। মজা করলাম! এই ছবিগুলো আমার রান্নাঘরে চুলা ধরায় এবং এগুলোর কারণেই ‘সানরাইজ’ ও ‘হোটেল সালভাশন’-এর মতো কম পারিশ্রমিকের ছবিতে কাজ করার সাহস পাই। আমারও তো বিল পরিশোধ করতে হয়।

অভিনেতা আদিল নাকি শিক্ষক আদিল- কোনটি আপনার হৃদয়ের সবচেয়ে কাছের?
আমি যখন শিক্ষক, তখন আমার মনে হয় অন্যের জন্য কিছু করছি। আমি যখন অভিনেতা, তখন আমার মনে হয় নিজের জন্য কিছু করছি। শিক্ষকতা করে আরও একটু বেশি পারিশ্রমিক পাওয়া গেলে শেখাতে আরও বেশি ভালো লাগতো।

বিদ্যা, শ্রীদেবী, টাবু- তিন মেধাবী অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছেন। আপনার ব্যক্তিগত পছন্দ কে?
তারা সবাই অসাধারণ। তাদের সবার সঙ্গেই বার বার কাজ করার সুযোগ পেতে চাই।

আপনি কলকাতার সন্তান হিসেবে পরিচিত। জানেন এটা?
আসামের গোয়ালপাড়ায় জন্ম নিয়েছি এবং বেড়ে উঠেছি। সেখানে সবাই বাংলা বোঝে। আমি বাঙালি কালচারটা খুব কাছ থেকে জেনেছি। দেশ, শুকতারার মতো বাঙালি ম্যাগাজিন পড়ে বড় হয়েছি। পড়েছি দীপক চ্যাটার্জির গোয়েন্দা গল্প। এই প্রসঙ্গে মনে হলো, কেউ দীপক চ্যাটার্জির গল্প নিয়ে সিনেমা বানায় না কেন?

কলকাতা প্রসঙ্গে ফিরে আসি। মনে হচ্ছে কলকাতাকে খুব ভালোবাসেন তাই না?
কলকাতায় প্রথম গিয়েছিলাম ১৯৭৫ সালে। নাটক দেখতে আসতাম। স্বপন মিত্র, উৎপল দত্তের নাটক দেখেছি। কলকাতা আমার মাঝে সুপ্ত থাকা অভিনেতাকে জাগিয়ে তুলেছে। এটি দেশের একমাত্র শহর যেটি ছন্দ ধরে রেখেছে। এই শহরের সুন্দর পুরনো বিল্ডিংগুলো শিগগির ভেঙ্গে পড়বে, শহর পরিণত হবে কংক্রিট জঙ্গলে। এই শহরের সাথে আবেগ জড়িয়ে আছে, ‘আমাদের কলকাতা’ বলতে ভালো লাগে। বাইরের থেকে আসা মানুষকেও আপন করে নেয় এই শহর। দিল্লী কিংবা মুম্বাইতে কাউকে কোনো ঠিকানা জিজ্ঞেস করলে তারা ঠিক মতো সাড়া দেন না। কিন্তু কলকাতায় জিজ্ঞেস করলে কোন পথে গেলে ভালো হবে, খরচ কম পড়বে, সেটা পর্যন্ত বলে দেয়া হয়। এটাই কলকাতা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাগণমাধ্যমপরীক্ষাবলিউডমুম্বাইলিড বিনোদনশিক্ষকশিক্ষকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT