চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরে গেলে নদীতে লাশ ফেলে দেয় কিডনি পাচারচক্র

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৬:১৮ পূর্বাহ্ন ২৯, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

প্রলোভনের ফাঁদে ফেলে দেশের উত্তরাঞ্চল থেকে সহজ সরল মানুষদের ঢাকায় এনে কিডনি নিয়ে নিচ্ছে কয়েকটি চক্র। এরকম একটি চক্রের দলনেতা আব্দুল জলিলসহ তার ৪ সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কর্মকর্তারা জানান, কিডনি হাতিয়ে নেয়ার সময় কারও মৃত্যু ঘটলে তাদের লাশ নদীতে ফেলে দেয়া হয়।

জয়পুরহাট থেকে যুবক আবু হাসানকে সিএনজি কিনে দেয়ার লোভ দেখিয়ে ঢাকায় নিয়ে আসে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের দলনেতা আব্দুল জলিল। গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার আব্দুল জলিলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে জলিলের ৪ সহযোগীকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় আরেক যুবক মাহাবুবুর রহমান শান্তকে।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ৪ লাখ টাকার বিনিময়ে শান্তুর একটি কিডনি বিক্রি চূড়ান্ত করেছিলো চক্রটি। ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, রক্ত দেওয়ার কথা বলে শান্তকে ঢাকা নিয়ে আসা হয়। জলিল ও তার সহযোগীরা ঠিক করেছিলো, কিডনি নেওয়ার পর শান্ত অসুস্থ হয়ে গেলে তাকে মেরে ফেলা হবে।

শুধু ঢাকায় নয়, এই চক্রের সদস্যরা গরীব লোকদের ধরে পার্শ্ববর্তী দেশে নিয়েও কিডনি বিক্রি করে দিচ্ছে। জলিল প্রদীপ সাহা নামে ভুয়া কাগজপত্র তৈরি করে নিজে ভারতে গিয়ে কিডনি বিক্রি করেছে বলে জানান মনিরুল ইসলাম। এছাড়াও মানুষকে প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রির আরো ৪টি ঘটনার কথা স্বীকার করেছে আব্দুর জলিল।

রাজধানীকেন্দ্রিক কয়েকটি হাসপাতাল এবং ক্লিনিক কিডনি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ওই প্রতিষ্ঠানগুলোতে শিগগিরই অভিযান চালাবে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: অপরাধগ্রেফতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভালোবাসা, স্বাধীনতা ও সাংবাদিকতার দীর্ঘ যাত্রা: শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি শিক্ষকসহ ৫ জন পুলিশ হেফাজতে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT